কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার (২১ আগস্ট) এ তথ্য জানান।

গত সোমবার স্বাক্ষরিত চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় আপনাকে (ড. ইউনূসকে) আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশ এখন ক্রান্তিকালে রয়েছে। আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক জাতীয় নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি শান্ত পরিবেশ নিশ্চিত করা। যেমন, আপনি ইতোমধ্যেই এ বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন আমি তাকে স্বাগত জানাই।

ম্যাখোঁ আরও বলেন, আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনুগ্রহ করে জেনে রাখুন যে, আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের ওপর নির্ভর করতে পারেন।

ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি বিশেষভাবে আশা করি- দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি সম্মান, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলোতে চলতে পারে। ফ্রান্স আপনার সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১০

নেইমার ভক্তদের জন্য সুখবর

১১

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১২

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৩

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৪

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৫

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৬

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৭

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৮

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৯

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

২০
X