কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৪:৪১ এএম
অনলাইন সংস্করণ

হাসনাতকে অভিবাদন জানালেন সারজিস

হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি : সংগৃহীত
হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে অভিবাদন জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

রোববার (১১ মে) রাত পৌনে ১০টার দিকে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ অভিবাদন জানান।

পোস্টে সারজিস লেখেন, ‘এত কিছুর ভিড়ে আমরা আমাদের পথপ্রদর্শক, আমাদের আপসহীন সহযোদ্ধাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘হাজারো খুনের নির্দেশদাতা হাসিনা এবং তার সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিষয়ে যখন ধীরে ধীরে নরমালাইজেশন প্রক্রিয়া চলছিলো, নানা স্বার্থকে প্রাধান্য দিয়ে যখন জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিগুলোর মধ্যে দল-মতের মধ্যে পার্থক্য আরো স্পষ্ট হচ্ছিলো, খুনিরা যখন আবারো তাদের শাখা-প্রশাখায় রক্তখেকো রূপে ফিরছিলো, সন্ত্রাসীরা যখন জুলাইয়ের সহযোদ্ধাদের দিকে আবারো শকুনের দৃষ্টিতে তাকাচ্ছিলো তখন তুমি আবারো জুলাইকে ধারণ করে, সর্বাগ্রে প্রাধান্য দিয়ে রাজপথে নামার ডাক দিয়েছো।’

‘অতঃপর ফ্যাসিবাদবিরোধী জুলাইয়ের শক্তি নয় মাস পরে আবারও ঐক্যবদ্ধ হয়ে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের কফিনে প্রথম পেরেক মেরেছি। আমরা ঐক্যবদ্ধভাবে বাকি পেরেকগুলোও মারবো ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে অভিবাদন সহযোদ্ধা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X