কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

পৃথিবীতে ফিরলেন তিন নভোচারী

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তিন নভোচারী। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তিন নভোচারী। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর বুকে ফিরে এসেছেন তিন নভোচারী। সোমবার (২৩ সেপ্টেম্বর) পৃথিবীর মাটি স্পর্শ করেন দুটি রেকর্ডের অধিকারী দুই রাশিয়ান নভোচারী ওলেগ কোনোনেনকো ও নিকোলাই চাব। তাদের সঙ্গী ছিলেন মার্কিন নভোচারী ট্রেসি ডাইসন।

এই তিন নভোচারীকে বহনকারী ক্যাপসুল সোমবার কাজাখস্তানের স্থানীয় সময় ৫টায় অবতরণ করে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে আসার আগে সেটির দায়িত্ব যুক্তরাষ্ট্রের নভোচারী সুনিতা উইলিয়ামসের হাতে তুলে দেন কোনোনেনকো। কয়েক মাস আগে মহাকাশে গিয়ে আটকা পড়া দুজন নভোচারীর একজন সুনিতা।

মহাকাশে একটানা ৩৭৪ দিন কাটিয়েছেন কোনোনেনকো ও চাব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সিঙ্গেল ফ্লাইটে এতদিন থাকার রেকর্ড আর কারও নেই। শুক্রবারই সবচেয়ে দীর্ঘ সময় মহাকাশে থাকার রেকর্ড গড়েন এই দুই রুশ নভোচারী। গেল বছরের ১৫ সেপ্টেম্বর মহাকাশে পাড়ি জমিয়েছিলেন তারা।

কোনোনেনকো অবশ্য আরও একটি রেকর্ড গড়েছেন। মহাকাশে এটি তার পঞ্চম মিশন ছিল। ৬০ বছর বয়সী কোনোনেনকো এখন অন্য যে কোনো নভোচারীর চেয়ে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি মহাকাশে ১ হাজার দিনের বেশি সময় থেকেছেন।

মার্কিন নভোচারী ডাইসনের জন্য এটি তৃতীয় মহাকাশ অভিযান ছিল। বর্তমান মিশনের জন্য তিনি গেল মার্চ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন। অর্থাৎ একটানা ১৮০ দিনের বেশি সময় মহাকাশে কাটালেন ডাইসন। পৃথিবীর বুকে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তেজনা থাকলেও মহাকাশে কিন্তু তারা মিলেমিশেই থাকেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৪

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৫

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৬

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৭

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৮

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৯

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

২০
X