কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ভুতুড়ে গ্রামে ছেলের জন্য এখনও অপেক্ষা করেন মা

মা পাতিমাত সাইদোভা। ছবি : সংগৃহীত
মা পাতিমাত সাইদোভা। ছবি : সংগৃহীত

মায়ের মন সন্তানের জন্য কোনো বাধ মানে না। আর তাই ৩০ বছর আগে হারিয়ে যাওয়া ছেলের পথ চেয়ে এখনও বসে আছেন তার বৃদ্ধা মা।

ছেলে একদিন আসবে, এই আশাই বাঁচিয়ে রেখেছে তাকে। এমনকি পুরো গ্রাম অন্যত্র চলে যাওয়ার পরও, পরিত্যক্ত গ্রামে একাই থাকেন তিনি। এই আশায়, যদি কোনো দিন ছেলে ফেরে!

ছেলে আর ফিরবেন কি না জানেন না বৃদ্ধা মা। কিন্তু যদি ছেলে ফেরে, তাহলে তো তাকে এখানেই খুঁজতে আসবেন। আর তাই ছেলের অপেক্ষায় একাই পাহাড়ি গ্রাম আমুশিতে দিন কাটাচ্ছেন ৯২ বছর বয়সী পাতিমাত সাইদোভা। তিনি রাশিয়ার রাশিয়ার দাগেস্তানের বাসিন্দা। গ্রাম ছেড়ে সবাই চলে গেলেও একা থাকতে একটু কষ্ট হয় না সাইদোভার।

১৯৭০-র দশকে আমুশা ছেড়ে নতুন গ্রামে স্থানান্তর করে সেখানকার বাসিন্দারা। কিন্তু নিজের আবাসভূমি ছেড়ে যেতে রাজি হয়নি সাইদোভা। ১৯৯২ সালে সাইদোভার স্বামী মারা যান। এরপর থেকেই পুরো গ্রামে একা থাকছেন এই বৃদ্ধা। সাইদোভার বড় মেয়ে নাপিসাত জানান, তিনি বারবার তার মাকে আত্মীয়দের সঙ্গে থাকার তাগাদা দিয়েছেন। তবে রাজি হননি তার মা।

নাপিসাত বলেন, আমার এক ভাই নিখোঁজ হয়েছেন। মার বিশ্বাস সে ফিরে আসবে। যদি সে কখনও ফিরে আসে, তখন এখানে আসবে।

তার মায়ের বয়স ৯২ বছর। এই বয়সেও তার মা নিজেই ঘরের কাজ করেন। এমনকি রান্নাও তিনিই করেন। কিছুদিন আগেও তিনি মুরগি লালন-পালন করতেন বলেও জানান নাপিসাত। ২০২৩ সালে নাপিসাত যখন তার মায়ের ব্যাপারে এসব কথা বলছিলেন, তখনও বেশ সুস্বাস্থ্যের অধিকারী মনে হয়েছে সাইভোদাকে।

নাপিসাত বলেন, মা কখনও ডাক্তারের কাছে যান না। কেবল ওষুধ খান। এত বয়সেও সারাজীবনে মাত্র দুই বা তিনটি ইনজেকশন নিয়েছেন।

ছয় সন্তান ও ডজনের বেশি নাতিপুতি রয়েছে সাইদোভার। তারা প্রায়ই সাইদোভাকে দেখতে আসেন। কিন্তু বড় শহরে যেতে কখনও সাইদোভাকে রাজি করাতে পারেনি তারা। দিন গড়িয়ে রাত হয়, কাটে দিন, মাস, বছর। তবুও ছেলে আসে না। কিন্তু রোজা ও নামাজ পড়ে ছেলের জন্য দোয়া করা সাইদোভার বিশ্বাস, একদিন ঠিকই ঘরের কড়া নাড়বে তার হারিয়ে যাওয়া ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১০

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১১

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১২

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৪

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৭

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৮

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৯

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

২০
X