কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

‘ন্যাটো ভূখণ্ডে আক্রমণ করতে পারে রাশিয়া’

ন্যাটোভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত
ন্যাটোভুক্ত দেশগুলোর পতাকা। ছবি : সংগৃহীত

অচিরেই ন্যাটো ভূখণ্ডে আক্রমণ করতে পারে রাশিয়া। এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে সামরিক জোটটির প্রভাবশালী এক সদস্য। বলা হচ্ছে, চলতি দশকের শেষের দিকে রুশ সেনারা ন্যাটোভুক্ত দেশ আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবে।

জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান ব্রুনো কাহলের বরাত দিয়ে এমন তথ্য দেয় তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

জার্মান এ গোয়েন্দা কর্মকর্তা জানান, বিভিন্ন নাশকতার মাধ্যমে ইউক্রেনের মিত্রদের বাধা দেওয়ার মাধ্যমে ন্যাটো আক্রমণের প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলছে রাশিয়া। এমনকি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোটটির সঙ্গে মস্কোর সংঘাত এখন একটি বিকল্প হয়ে উঠেছে।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান থমাস হাল্ডেনওয়াং জানান, জার্মানিতে রাশিয়ান গুপ্তচরবৃত্তি এবং নাশকতা বৃদ্ধি পাচ্ছে। সেটি আক্রমণের ধরন ও পরিমাণ উভয়ভাবেই বাড়তে দেখা যাচ্ছে। এছাড়া রাশিয়া জার্মানির বিরুদ্ধে বিভিন্ন গুজব প্রচার ও দেশটির সংবেদনশীল স্থানে গুপ্তচরবৃত্তির জন্য ড্রোন মোতায়েন করেছিল। এসব কাজে তারা বিপুল অর্থের প্রস্তাব দিয়ে বিভিন্ন দেশ থেকে লোকবল নিয়োগ করতে চেয়েছিল বলেও জানান জার্মান গোয়েন্দাপ্রধান।

জার্মানির সামরিক গোয়েন্দা প্রধান মার্টিনা রোজেনবার্গ জানান, জার্মান সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে রাশিয়ার গুপ্তচরবৃত্তি এবং নাশকতামূলক কার্যকলাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে। রাশিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে ছিল- ইউক্রেনে সরবরাহ করা জার্মান অস্ত্র দখল করা এবং জার্মানির সামরিক প্রশিক্ষণ ও অস্ত্র প্রকল্পের ওপর নজরদারি করা।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X