কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ এএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ এএম
অনলাইন সংস্করণ

শরীরে মৌমাছির বাসা নিয়ে ঘোরেন তিনি

শরীরে মৌমাছির বাসা নিয়ে ঘোরেন তিনি
মৌমাছি নিয়ে মিগুয়েল রিওজাস । ছবি : সংগৃহীত

শরীর যেন একটি মৌচাক। যেখানে মানুষ মৌমাছি দেখলে ভয় পায়, সেখানে এই ব্যক্তি শরীরজুড়ে হাজার হাজার মৌমাছি নিয়ে ঘুরে বেড়ান। পুরো শরীরকে মৌমাছি দিয়ে ঢেকে ফেলেছেন তিনি। প্রায় ১০ হাজার মৌমাছি নিয়ে পেরুর ইলিমো শহরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন মিগুয়েল রিওজাস ।

৬৫ বছর বয়সী মিগুয়েল রিওজাস নিজেকে পরিচয় করিয়ে দেন জীবন্ত মধুম্যান বলে। তিনি উত্তর পেরুর ইলিমো শহরের একজন মৌয়াল। হাজার হাজার মৌমাছি শরীরে নিয়ে স্থানীয় উৎসবে হাজির হন তিনি। দর্শনার্থীরাও তাকে দেখে উৎসাহ প্রকাশ করেন।

১৯৮৮ সাল থেকে ৩৫ বছরেরও বেশি সময় ধরে তিনি এ কাজ করে যাচ্ছেন। তবে তাকে একবারের জন্যও কামড় দেয় না মৌমাছিগুলো। দীর্ঘ সময় লেগেছে তার মৌমাছিদের সাথে সখ্যতা গড়ে তুলতে। মিগুয়েল রিওজাস বলেন মৌমাছি পালনের প্রচারের জন্য এবং মধু ব্যবসাকে জনপ্রিয় করার জন্য তার এমন কাণ্ড।

মিগুয়েল রিওজাস বলেন, এই মৌমাছি গুলোকে আমি মাত্র দুবার খাইয়েছি এবং দেখুন এরা কতটা শান্ত। আমি যখন মৌমাছি পালন শুরু করেছি তখন আমার ছেলের জন্ম। আমার ছেলের বয়স এখন ৩৫ বছর। এখন মনে হয় এরা আমাকে চিনে ফেলেছে। এরা আমাকে কামড় দেয় না এবং অন্য কাউকেও কামড় দেয় না।

তার এমন প্রচেষ্টা পেরুর বাইরেও ছড়াতে চান তিনি, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রিওজাস। বিভিন্ন শহরে গিয়ে দেখাচ্ছেন তার এই বিশেষ দক্ষতা । রিওজাসের এমন কর্মকাণ্ডে স্থানীয় মৌচাষিরাও উৎসাহ পাচ্ছেন মৌমাছি পালনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X