কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪২ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

টেসলাকে কি টেক্কা দেবে চীনের বিওয়াইডি?

টেসলাকে কি টেক্কা দেবে চীনের বিওয়াইডি?
টেসলার গাড়ি। ছবি : সংগৃহীত

মার্কিন ধনকুবের প্রযুক্তিগত উদ্যোক্তা ইলন মাস্কের টেসলা সারা বিশ্বজুড়ে আলোচনার তুঙ্গে। সেই টেসলাকে টেক্কা দেওয়ার জন্য প্রতিযোগিতায় নেমেছে চীনের শীর্ষস্থানীয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি।

বিশ্বের সেরা বৈদ্যুতিক গাড়ি (ইভি) প্রস্তুতকারক হওয়ার জন্যই মূলত এই প্রতিযোগিতা। জানা যায়, এই প্রতিযোগিতায় নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে কোম্পানিটি। কারণ, গত বছরের শেষ দিকে বিওয়াইডির ইভি বিক্রি রেকর্ড পরিমাণে বেড়েছে। খবর বিবিসির।

প্রতিষ্ঠানটি জানায়, গত ডিসেম্বরে তারা ২ লাখ ৭ হাজার ৭৩৪টি ইভি বিক্রি করেছে, যার ফলে তাদের বার্ষিক মোট বিক্রির পরিমাণ ১ দশমিক ৭৬ মিলিয়নে পৌঁছেছে। তবে বৈদ্যুতিক যানবাহন কেনায় ক্রেতাদের উৎসাহিত করতে বড় ধরনের ভর্তুকি দিতে হচ্ছে চীন সরকারকে। এই ভর্তুকি ও কর প্রণোদনার ফলে চীনের ক্রেতারা পেট্রলচালিত গাড়ির বদলে বৈদ্যুতিক বা হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছেন, যা চীনের ইভি বিক্রিতে বড় ধরনের প্রভাব ফেলছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টেসলা শিগগির তাদের ত্রৈমাসিক বিক্রয়ের হিসাব দেবে। গত ত্রৈমাসিকে বিওয়াইডি থেকে সামান্য এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক ইভি প্রস্তুতকারক টেসলা। তবে শেনঝেনভিত্তিক প্রতিষ্ঠানটি এই ব্যবধান কমিয়ে ফেলেছে বলে জানা যায়।

জানা যায়, বিদেশে নিজেদের তৈরি বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি বাড়ানোর চেষ্টা করছে চীনা গাড়ি নির্মাতারা। যদিও বড় বড় বাজারে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X