কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৯:৫০ এএম
অনলাইন সংস্করণ

অভিবাসীবোঝাই নৌকায় সন্তান জন্ম দিলেন নারী

নবজাতককে ঘিরে অভিবাসীরা। ছবি : সংগৃহীত
নবজাতককে ঘিরে অভিবাসীরা। ছবি : সংগৃহীত

সাগরে ভেসে থাকা এক ডিঙি নৌকায় সন্তান জন্ম দিয়েছেন এক নারী। অভিবাসীবোঝাই ওই নৌকাটি স্পেনের ল্যানজারোট দ্বীপে যাচ্ছিল। পরে মা ও নবজাতক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এখন তারা দুজনই সুস্থ আছে বলে জানিয়েছে আঞ্চলিক সরকারি কর্মকর্তারা। খবর স্কাই নিউজের।

ল্যানজারোট দ্বীপের মোলিনা ওরোসা ইউনিভার্সিটি হাসপাতালের ইমারজেন্সি কো-অর্ডিনেটর ডা. মারিয়া সাবালিচ জানান, চিকিৎসকদের একটি টিম মা ও নবজাতকের দেখভাল করছে। তারা এখনও হাসপাতালেই আছে। কিন্তু আগের চেয়ে সুস্থ আছে।

স্পেনের কোস্টগার্ড জানিয়েছে, মরক্কোর তান তান প্রদেশ থেকে নৌকায় চেপে বসেছিলন ওই অন্তঃসত্ত্বা নারী। তান তান প্রদেশটি ল্যানজারোট দ্বীপ থেকে প্রায় ১৩৫ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে অবস্থিত। হাসপাতাল ছাড়ার পর অভিবাসীদের জন্য তৈরি করা মানবিক সেন্টারে পাঠানো হবে ওই মা তার কন্যা শিশুকে।

পশ্চিম আফ্রিকান উপকূল থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী স্পেনের ক্যানারি দ্বীপে পাড়ি জমায়। সাগরপথে ভয়ংকর এই যাত্রায় প্রাণ হারান শত শত অভিবাসী। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এ যাত্রায় সহজেই বেঁচে গেছেন ওই ডিঙিতে থাকা অভিবাসীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X