দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

নোটিশে র‍্যালির ঘোষণা, বাস্তবে শুধু ফটোসেশন

রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে সভা শেষে ফটোসেশন। ছবি : কালবেলা
রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে সভা শেষে ফটোসেশন। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও র‍্যালির আয়োজনের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে র‍্যালি না করেই অনুষ্ঠান শেষ করার অভিযোগ উঠেছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রকাশিত নোটিশে উল্লেখ ছিল—১৮ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হবে। এ উপলক্ষে বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, আলোচনা সভা শেষে কোনো র‍্যালি অনুষ্ঠিত হয়নি। বরং উপজেলা পরিষদ চত্বরে ১ মিনিট দাঁড়িয়ে শুধুমাত্র ফটোসেশন করা হয়। ছবি তোলার পরপরই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। নোটিশে ঘোষিত র‍্যালির কোনো দৃশ্যমান কার্যক্রম চোখে পড়েনি।

অনুষ্ঠানে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, র‍্যালির জন্য কোনো প্রস্তুতি ছিল না। ব্যানার হাতে নিয়ে বা নির্দিষ্ট রুটে হাঁটার পরিবর্তে সবাই এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে চলে যান। এতে দিবসটির মূল উদ্দেশ্য ও সচেতনতা কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মনে করছেন তারা।

স্থানীয় সচেতন মহলের মতে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো কেবল আনুষ্ঠানিকতা ও ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর তাৎপর্য নষ্ট হয়। অভিবাসী ও প্রবাসীদের অবদান তুলে ধরা এবং জনসচেতনতা বাড়ানোর জন্য ঘোষিত কর্মসূচির যথাযথ বাস্তবায়ন প্রয়োজন ছিল।

এ বিষয়ে অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশতুরা আমিনা কালবেলাকে বলেন, ‘নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে র‍্যালির আয়োজনও করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X