শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্নোফ্লেকের বিরল দৃশ্য, এটা কি আসলেই সম্ভব?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতের কুয়াশার চাপে গা-ঝাঁঝর করা অবস্থায়, যেখানে সবাই গরম রোদে গিয়ে একটু প্রশান্তি পেতে চায়, সেখানে কিছু পর্যটক পা বাড়াচ্ছেন বরফের দিকে—একেবারেই এক ভিন্ন অভিজ্ঞতার সন্ধানে! আর অ্যাডভেঞ্জার প্রিয় সেই পর্যটকদের স্নোফ্লেকের কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দৃশ্যগুলো রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের। সেখানে একটি চমকপ্রদ ভিডিওতে দেখা যায়, কমলা রঙের ওয়েটস্যুট পরা পর্যটকরা বরফের মাঝে ভাসছেন, আর তাদের সাঁতার কাটার দৃশ্য যেন এক সিঙ্ক্রোনাইজড শো!

কিছু পর্যটক একে অপরকে ঘিরে, স্নোফ্লেকের মতো গুচ্ছ হয়ে ভাসছেন। এটি এমন একটি অভিজ্ঞতা যা সত্যিই আগ্রহী পর্যটকদের জন্য নতুন! স্নোফ্লেকের এই দৃশ্যগুলো অনেককে আকৃষ্ট করছে। অনেকেই আবার বিস্ময় প্রকাশ করেছেন, এটা কি আসলেই সম্ভব!

সংবাদ সংস্থা ভায়োরি নিউজ এক প্রতিবেদনে বলেছে, মুরমানস্কের এই স্নোফ্লেক খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, স্নোফ্লেকের অনন্য অভিজ্ঞতার জন্যই এই অঞ্চলে পর্যটকদের সংখ্যা দিন দিন বাড়ছে।

আয়োজকরা জানান, বরফে ভাসার সেশনগুলো প্রায় প্রতিদিনই অনুষ্ঠিত হয়। পর্যটকরা ওয়েটস্যুট পরেই সাঁতার কাটতে বা বরফের টুকরোতে ভেসে যেতে পারেন এবং মাঝে মাঝে তারা বিশ্রাম নিয়ে বরফের ওপর শুয়ে থাকতে পারেন—এটি যেন প্রকৃতির সাথে একাত্ম্য হয়ে যাওয়ার অনুভূতি!

তবে, বরফে ভাসার কিছু নিরাপত্তা নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। অংশগ্রহণকারীদের পিঠ নিচে দিয়ে শুয়ে থাকতে বলা হয়, যাতে ঠান্ডা পানি ঘাড়-গলায় ঢুকে না যায়। যদি কেউ ঠান্ডা অনুভব করেন, তাহলে দ্রুত হাত-পা নাড়িয়ে শরীর গরম করার পরামর্শ দেওয়া হয়।

এমনকি সাঁতার না জানলেও, ওয়েটস্যুটের সাহায্যে বরফে ভাসা সম্ভব। এই স্যুটটি গাঢ় নিওপ্রিন দিয়ে তৈরি, যা শরীরকে গরম রাখতে এবং ভাসিয়ে রাখতে সহায়তা করে। পর্যটকরা এখানে এসে কর্মব্যস্ততা এবং কোলাহলের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চান। আর তাই দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X