কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৮ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তিন ঘূর্ণিঝড়

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তিন ঘূর্ণিঝড়
লাল বৃত্তে আলফ্রেড, নীল বৃত্তে সেরু ও সবুজ বৃত্তে রে ঘূর্ণিঝড় দেখানো হয়েছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একসঙ্গে তিনটি ঘূর্ণিঝড় পাক খাচ্ছে, যা বিরল ঘটনা বলে মনে করছেন বিজ্ঞানীরা। রে, সেরু ও আলফ্রেড নামের এই তিনটি ঘূর্ণিঝড় এখনো কিছুটা সক্রিয় রয়েছে। খবর সিবিএস নিউজের।

ঘূর্ণিঝড় সাধারণত নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে হয়ে থাকে, তবে একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া বিরল। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর আটলান্টিকে সেপ্টেম্বরে একসঙ্গে তিনটি হারিকেন হওয়া অস্বাভাবিক নয়, তবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের জন্য এটি ব্যতিক্রমী ঘটনা।

রে ঘূর্ণিঝড়টি শুক্রবার ফিজির উত্তরে তৈরি হয় এবং প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা ও ফসলের ক্ষতি হয়েছে।

আলফ্রেড সোমবার কোরাল সাগরে তৈরি হয়েছে এবং এটি এই সপ্তাহ শেষে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যা সৃষ্টি করতে পারে।

সেরু মঙ্গলবার শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং এটি ভানুয়াতুর কাছে আসতে পারে, তবে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা কম।

বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া সব সময় অনিশ্চিত। অনেক সময় এমন পরিবর্তন ঘটে যা বিজ্ঞানীরা আগেভাগে বুঝতে পারেন না। তাই একইসঙ্গে তিনটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত হলেও অসম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X