কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্থূলতার প্রভাব থেকে রক্ষা করতে পারে যে সবজি

ঢেঁড়স। ছবি : সংগৃহীত
ঢেঁড়স। ছবি : সংগৃহীত

সবজি তো আমরা অনেক খাই, তা পছন্দ করে হোক বা স্বাস্থ্যসচেতনতা থেকে। এর মাঝেই একটি সমালোচিত সবজি ঢেঁড়স। বাইরের দিকটা মচমচে ও শক্ত এ সবজিটির ভেটরে থাকে ছোট ছোট বীজ ও হালকা পিচ্ছিল জেলির মতো একটি পদার্থ, যাকে মিউসিলেজ বলে।

এক নতুন গবেষণায় দেখা গেছে, ঢেঁড়স খেলে ওবেসিটি বা স্থূলতার কারণে মস্তিষ্কে ও শরীরে যে ক্ষতিকর প্রভাব পড়ে, তা অনেকাংশে কমানো যেতে পারে। অন্তত গবেষণাগারে ইঁদুরদের ওপর চালানো এক পরীক্ষায় এমনটাই দেখা গেছে।

গবেষণাটি সম্প্রতি ব্রেন রিসার্চ নামক বিজ্ঞানভিত্তিক জার্নালে প্রকাশিত হয়েছে। এতে গবেষকরা দেখিয়েছেন, শৈশবে অতিরিক্ত খাওয়ানো ও দ্রুত ওজন বেড়ে যাওয়ার ফলে ইঁদুরদের শরীরে ও মস্তিষ্কে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যেমন : স্থূলতা, ইনসুলিন প্রতিরোধ, রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়া ও মস্তিষ্কে প্রদাহ। ঢেঁড়স মেশানো খাবার খাওয়ালে এ সমস্যাগুলো অনেকটাই কমে যায় বলে জানাচ্ছে এ গবেষণা।

গবেষণায় কী হয়েছিল?

গবেষকরা ইচ্ছাকৃতভাবে কিছু ইঁদুরের ছোট লিটার (কম সংখ্যক বাচ্চা) তৈরি করেন, যাতে তারা বেশি করে খায় ও দ্রুত মোটা হয়। সাধারণত এমন ইঁদুররা বড় হয়ে ডায়াবেটিস, স্থূলতা ও মস্তিষ্কে প্রদাহের শিকার হয়। কিন্তু যেসব ইঁদুরকে তাদের খাবারে মাত্র ১.৫% ঢেঁড়স মেশানো হয়েছিল, তারা এসব সমস্যায় কম ভুগেছে।

তাদের শরীরে চর্বির পরিমাণ কম ছিল, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ছিল, পেশি ভালোভাবে গঠিত হয়েছিল ও মস্তিষ্কে (বিশেষ করে হাইপোথ্যালামাসে) প্রদাহ কম ছিল।

ঢেঁড়স কীভাবে এই উপকার করে?

ঢেঁড়সে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট এবং উদ্ভিজ্জ যৌগ (যেমন ক্যাটেচিন ও কুয়ারসেটিন) প্রদাহ কমাতে ও ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে।

বিশেষ করে হাইপোথ্যালামাস (যেটি ক্ষুধা, শক্তি ব্যয় ও শরীরের চর্বি নিয়ন্ত্রণ করে) ঢেঁড়স খাওয়ার মাধ্যমে আবারও ঠিকভাবে কাজ করতে শুরু করে। ফলে ইঁদুরগুলো কম খাচ্ছে ও তাদের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া উন্নত হয়েছে।

সাধারণ ইঁদুরদের ক্ষেত্রে কী হয়েছে?

গবেষকরা দেখেছেন, যেসব ইঁদুরকে শৈশবে অতিরিক্ত খাওয়ানো হয়নি তাদের ওপর ঢেঁড়স খাওয়ানোর তেমন কোনো প্রভাব দেখা যায়নি। অর্থাৎ, ঢেঁড়সের উপকারিতা মূলত তাদের জন্য, যারা নতুন করে ঝুঁকিতে রয়েছে। যেমন- যে শিশুদের দ্রুত ওজন বাড়ছে বা অতিরিক্ত খাচ্ছে।

তাহলে মানুষ কী করবে?

যদিও এই গবেষণা এখনো শুধু ইঁদুরের ওপর চালানো হয়েছে, তবে এর ফলাফল মানুষের জন্যও আশাব্যঞ্জক। গবেষকরা বলছেন, ভবিষ্যতে এই ধরনের খাবার, যেমন- ঢেঁড়স শিশুদের শৈশবকালেই খাদ্যাভ্যাসে যুক্ত করা হলে স্থূলতা ও তার সঙ্গে সম্পর্কিত দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ করা যেতে পারে।

ঢেঁড়স শুধু খাবারের রান্নার উপাদান নয়। এটি হতে পারে একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিরক্ষাও। শিশুকালে অতিরিক্ত খাওয়া বা ওজন বেড়ে যাওয়ার ফলে শরীর ও মস্তিষ্কে যে ক্ষতি হয়, ঢেঁড়স তা কমাতে সাহায্য করতে পারে। তবে মানবদেহে এ নিয়ে আরও গবেষণা এখনো বাকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

ফেসবুক বিভ্রাটে ব্যক্তিগত তথ্য হারানোর শঙ্কা কতটা

তারকাদের নিয়ে ক্রিটিসিজমটা বেশিই হয় : নুসরাত ফারিয়া

নামে সোনা, কিন্তু সোনা নয়! বিশ্বকাপের তিন অমূল্য পুরস্কারের বিশেষত্ব কী?

দুই দশক পর তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে উচ্ছ্বাস

‘আগস্টের শেষে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ মিলবে’

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ

১০

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

বিভ্রাটের পর সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার, যে তথ্য জানাল মেটা

১২

পুলিশ সদস্যদের ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

১৩

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায়?

১৪

নোবিপ্রবি শিক্ষক সালামের পিএইচডি অর্জন 

১৫

চট্টগ্রামকে সুবজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে : সিডিএ চেয়ারম্যান

১৬

ক্ষমার পরেও শপথ নিতে পারছেন না চাকসু প্রতিনিধি

১৭

সংসদ নির্বাচনে পরাজিত মোতাহার ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান

১৮

স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত : ১১ পুলিশ সদস্য বরখাস্ত

১৯

আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি মহিলা জামায়াতের

২০
X