রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১১:৩১ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

চীনের সুপার ড্যাম, কী হবে ভারত ও বাংলাদেশের?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তিব্বতের মালভূমিতে একটি বিশাল বাঁধ (সুপার ড্যাম) তৈরি করছে চীন। বাঁধটি নির্মিত হচ্ছে ইয়ারলুং সাংপো নদীর ওপর। নির্মিত হলে এটি বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে পারে। আশা করা হচ্ছে, চীনের বর্তমান সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যামের তুলনায় এ বাঁধ তিনগুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে।

তবে এ প্রকল্প নিয়ে ভারত চিন্তিত। কারণ নদীটি তিব্বত থেকে ভারতের অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে প্রবাহিত হয়। ভারতের আশঙ্কা, বর্ষাকালে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিলে ভয়াবহ বন্যা হতে পারে, আবার শুষ্ক মৌসুমে পানি আটকে রাখলে পানি সংকট দেখা দিতে পারে। এর প্রভাব পড়বে বাংলাদেশেও।

কিন্তু চীনের হোহাই বিশ্ববিদ্যালয় ও পানি মন্ত্রণালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, বাস্তবে এমনটা নাও হতে পারে। তারা বলছে, এ ধরনের ড্যাম পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে বেশি পানি দেয় এবং বর্ষায় বন্যা কিছুটা কমিয়ে দেয়। ২০১৪ সাল থেকে দুটি বাঁধ (জ্যাংমু ও জিয়াচা) নিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শুকনো সময়ের পানির প্রবাহ ৫০ শতাংশ বেড়েছে, আর বর্ষাকালে পানির চাপ কিছুটা কমেছে।

তবে গবেষকরা আরও বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর তাপমাত্রা ও পানির আচরণ বদলাচ্ছে। হিমবাহ বেশি গলে যাচ্ছে, পানি শীতকালে ঠান্ডা ও গরমকালে বেশি গরম হয়ে উঠছে। এতে মাছ ও জলজ প্রাণীর জীবনচক্রে সমস্যা দেখা দিচ্ছে।

এই গবেষণায় বলা হয়, ইয়ারলুং সাংপো নদী পরিবেশ ও জলবায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই নদী ও আশপাশের এলাকায় পরিবেশ-সমন্বিত পরিকল্পনা ও গবেষণা চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ ও ভারতের জন্য এই বাঁধ প্রকল্প গুরুত্বপূর্ণ। কারণ এটি দুই দেশের পানির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই দুই দেশকেই এ বিষয়ে সতর্ক ও কৌশলী থাকতে হবে।

ইয়ারলুং সাংপো চীনের কুইংহাই-তিব্বত মালভূমি থেকে উৎপত্তি হয়ে ভারতের অরুণাচল হয়েছে সিয়াং। এরপর আসামে ব্রহ্মপুত্র নামে বাংলাদেশে এসে বঙ্গোপসাগরে মিশে গেছে। ফলে এ নদীর ওপর চীনের যে কোনো কার্যক্রম ভারত ও বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

গবেষকরা আশা প্রকাশ করেন, এ ধরনের গবেষণা নদী ব্যবস্থাপনার টেকসই কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, ইয়ারলুং সাংপো নদী অববাহিকায় পানিসম্পদের যথাযথ ব্যবহারে সহায়ক হবে।

তথ্যসূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১০

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১১

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৩

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৪

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৫

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৬

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৭

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৯

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

২০
X