টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইউনিয়ন বিএনপি নেতার পায়ুপথ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার

ইয়াবাসহ আটক বিএনপি নেতা নুর আহমদ। ছবি : সংগৃহীত
ইয়াবাসহ আটক বিএনপি নেতা নুর আহমদ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ নুর আহমদ নামের এক বিএনপি নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। আটক নুর আহমদ নাজিরপাড়া গ্রামের ইউছুফ আলীর ছেলে। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার হচ্ছে খবর পেয়ে টহল জোরদার করা হয়। কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে নূর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন তার পায়ুপথে ইয়াবা রয়েছে।

তিনি আরও বলেন, পরে তার পায়ুপথ থেকে দুটি প্যাকেট উদ্ধার করা হয়। যেখানে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মাদক উদ্ধারের ঘটনায় উখিয়া থানায় মামলা করে আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, পায়ুপথে ইয়াবাসহ আটকের পর সমালোচনার মুখে নুর আহমদকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X