কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৬:৩২ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
মিটফোর্ডে সোহাগ হত্যা

গ্রেপ্তার আরও দুই আসামি ৪ দিনের রিমান্ডে

সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি : কালবেলা
সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি : কালবেলা

রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যা মামলায় গ্রেপ্তার আরও দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত রিমান্ডের এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির।

এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে এ মামলায় ১০ জুলাই মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিনের রিমান্ড এবং ১২ জুলাই টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এ ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় ১০ জুলাই তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১২ জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, বুধবার (০৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন আর পুলিশ অস্ত্র মামলা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১০

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১১

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১২

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৩

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৪

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৫

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৬

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৭

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৮

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৯

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

২০
X