কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ছবি আঁকতে পারা ভেড়াটি কারা নিয়ে গেল?

ছবি আঁকছে স্যাংকসি । ছবি : সংগৃহীত
ছবি আঁকছে স্যাংকসি । ছবি : সংগৃহীত

মানুষের মতো হাত নেই, তাতে কী? মুখ দিয়েই ছবি আঁকছে ভেড়াটি। রঙ-তুলির আচড়ে রাঙিয়ে তুলছে সাদা ক্যানভাস। আর উচ্চমূল্যে সেগুলোই সংগ্রহ করছেন সৌখিন লোকজন। তবে, এ দৃশ্য এখন কেবলই স্মৃতি।

সম্প্রতি হারিয়ে গেছে স্যাংকসি নামের ছবি আঁকতে পারা এই ভেড়াটি। এটিকে ফিরে পেতে পুরস্কার হিসেবে ৬৫ হাজার মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন এর মালিক।

স্যাংকসির মালিক জোয়ান লেফসন বলেন, আমরা পুরো এলাকা তন্নতন্ন করে খুঁজেছি, কিন্তু তাকে খুঁজে পাইনি। এরপর আমরা পুলিশ স্টেশনে গিয়ে একটি মামলা দায়ের করি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করে। তখন আমি ৬৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করি, যাতে সবাই আমাদের অনুসন্ধানকে গুরুত্ব সহকারে নেয়। আমরা তাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কারণ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দিন শেষে, সে আমাদের এই খামারের অংশ।

হারিয়ে যাওয়ার আগে প্রায় আড়াই মাস ছবি আঁকতে পেরেছিল ভেড়াটি। এ সময়ের মধ্যে ৪০-৪৫টি ছবি আঁকে ধূসর রঙা স্যাংকসি। এরই মধ্যে যেগুলোর অন্তত ২০ থেকে ২৫টি ক্যানভাস বিক্রি হয়ে গেছে।

এদিকে স্থানীয় পুলিশ বলছে, স্যাংকসিকে চুরি করা হয়েছে, এমন নিশ্চিত তথ্য পাননি তারা। কারণ, খামারের কোনো অংশ ভাঙা বা কাটা ছিল না। ফলে, ধারণা করা হচ্ছে—নিজ গণ্ডি পেরিয়ে জঙ্গলের অন্য কোনো প্রান্তে চলে গেছে ভেড়াটি। পেছনে রেখে গেছে নিজের অদ্ভুত কিছু স্মৃতি। প্রাণিটি হয়তো আর কখনোই ফিরবে না, তবে, স্মৃতি হিসেবে থেকে যাবে তার আঁকা ছবিগুলো।

সূত্র : ভিয়োরি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

নেক্সট লিডার্স ও হারামাইন গ্রুপের মধ্যে কৌশলগত অংশীদারত্ব

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

১০

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

১১

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১২

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১৪

চার জেলায় বন্যার আভাস

১৫

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৬

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৭

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৮

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৯

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২০
X