কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ তারকা হোটেলের সব সুবিধা আছে এই কারাগারে

রাশিয়ার ক্রেস্টি-টু কারাগার। ছবি : সংগৃহীত
রাশিয়ার ক্রেস্টি-টু কারাগার। ছবি : সংগৃহীত

কারাগার মানেই যেন ভয়াচ্ছন্ন একটি পরিবেশ। বাইরের মুক্ত বাতাস রেখে কেউ যেতে চায় না সেই দমবন্ধ কুঠুরিতে। কিন্তু সেই কারাগারেই যদি থাকে বাইরের সব সুযোগ-সুবিধা, তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও কয়েক বছর আগে খোলা হয়েছে এমনই একটি কারাগার যেখানে রয়েছে বিনোদনের সব আয়োজন। তাই এই কারাগার যেন বিলাসবহুল কোনো পাঁচ তারকা হোটেল।

চার হাজার কয়েদির ধার‌ণক্ষমতা রয়েছে বিলাসবহুল এ কারাগারে। রাশিয়ার এ কারাগারের নাম ক্রেস্টি-টু। এটা কুখ্যাত ক্রেস্টি কারাগারের নতুন ভার্সন। কারাগারটি সেন্ট পিটার্সবার্গের কাছে কোলপিনোতে অবস্থিত। কয়েদি রাখার স্থান হলেও আধুনিক সব সুযোগ-সুবিধা আছে এ কারাগারে।

ইতিহাসের পাতায় নাম লেখা রয়েছে ক্রেস্টি কারাগারের। কুখ্যাত এই কারাগারে রাজনৈতিক নেতাদের বন্দি করে রাখা হতো। বলশেভিক বিপ্লবের নেতা লিওন ট্রটস্কির মতো নেতারা এখানে বন্দি ছিলেন। রাজবন্দি ও সোভিয়েত আমলের বন্দিদেরও এই কারাগারেই রাখা হতো। পুরোনো সেই কারাগারের ভবন রেখেই তৈরি করা হয়েছে নতুন কারাগার।

নতুন এই কারাগারের সবকিছু নতুন। ক্যামেরার সামনে ঠিক সে কথাই বলছিলেন ক্রেস্টি-টু কারাগারের অপারেশনার ডিপার্টমেন্ট হেড নিকিতা ইলিন। কয়েকশ’ কোটি টাকা খরচ করে বানানো এই কারাগারে কয়েদিদের জন্য রয়েছে নানা সুযোগ-সুবিধা। যেমন রেস্টুরেন্ট থেকে শুরু করে কনসার্ট, জাদুঘর ও হাসপাতাল কী নেই এ কারাগারে।

ক্রেস্টি-টু কারাগারের দীর্ঘ করিডরের কোনো কোনোটিতে আবার অটোওয়াকও রয়েছে। এতসব সুযোগ-সুবিধা পেয়ে কারাবন্দিদেরও খুশির অন্ত নেই। একজন কারাবন্দি ইয়ানের ভাষায়, যেমন হওয়া উচিত তার সবকিছুই ঠিকঠাক মতো আছে। প্রায় দেড় দশক আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এভাবেই ক্রেস্টিকে আধুনিক কারাগারে পরিণত হয়।

২০১৭ সালে ক্রেস্টি কারাগার বন্ধ করে দেওয়া হয়। সেখানে বন্দি থাকা ব্যক্তিদের আধুনিক ক্রেস্টি-টু কারাগারে স্থানান্তর করা হয়। দুটি ক্রস আকৃতির ভবন থাকায় কারাগারটি ক্রেস্টি নামে পরিচিতি পেয়েছিল। এই কারাগারে ৯৬০ সেল ছিল সেখানে প্রায় ১ হাজার ১৫০ জন কারাবন্দিকে রাখা যেত। কিন্তু নতুন ভবনে সেই সংখ্যাটা চার গুণ বেড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১০

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১১

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১২

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৩

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৪

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৬

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৭

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৮

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৯

সবার আগে নকআউটে কারা

২০
X