কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিজিতে ‘দুর্দশায়’ ২৬ বাংলাদেশি, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকার সঙ্গে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। ছবি : সংগৃহীত
ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকার সঙ্গে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা। ছবি : সংগৃহীত

ফিজিতে ২৬ বাংলাদেশি শ্রমিকের ‘দুর্দশায়’ থাকার অভিযোগ পেয়ে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা।

বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এ খবর জানায় দ্য ফিজি টাইমস।

চলতি সপ্তাহে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটির সেন্ট্রাল ডিভিশনের একটি সুপার মার্কেটে রাবুকার সঙ্গে কথা হয় এসব শ্রমিকের। সেখানেই নিজেদের ‘দুর্দশার’ কথা তুলে ধরেন তারা।

প্রতিবেদনে আরও বলা, শ্রমিকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই দেশটির কেন্দ্রীয় কর্মসংস্থানমন্ত্রী ও অভিবাসন বিষয়ক মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাবুকা।

বাংলাদেশি শ্রমিকরা অভিযোগ করেন, তাদের জীবনযাত্রার মান সন্তোষজনক নয়; পর্যাপ্ত খাবার পান না। নিয়োগের চুক্তি লঙ্ঘনের নালিশও করেন তারা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী রাবুকা বলেন, ‘কোনো শ্রমিকেরই এমন পরিবেশে বসবাস করা উচিত নয়, যা তাদের মর্যাদার সঙ্গে যায় না।’

নিয়োগদাতাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আইন মেনে চলা এক বিষয়, শ্রমিকদের অধিকার রক্ষা করা আরেকটি বিষয়।’

তিনি বলেন, ‘বিভিন্ন দেশে ফিজির অনেক শ্রমিক কাজ করেন। তারা বৈষম্যের শিকার হোক, তা আমরা কখনো চাই না। ফলে এখানে যেসব বিদেশি কাজ করেন, তাদের ক্ষেত্রেও আমাদের প্রত্যাশা একই রকম হওয়া উচিত।’

এ সময় জরুরি ভিত্তিতে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করা এবং তাদের মৌলিক চাহিদা নিশ্চিতের জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানান রাবুকা।

২৬ বাংলাদেশি ওই সুপার মার্কেটেই কাজ করেন। তাদের অভিযোগ, ‘পরিবেশ-পরিস্থিতির’ কারণে ফিজিতে কাজ করাটা তারা উপভোগ করতে পারছেন না।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের তথ্যানুযায়ী, ফিজিতে প্রায় পাঁচ হাজার বিদেশি শ্রমিক কাজ করেন। তাদের অর্ধেকের বেশি বাংলাদেশি। এর বাইরে ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীনের শ্রমিক রয়েছে দেশটিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X