কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৭:৪২ পিএম
আপডেট : ০৩ মে ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত আলবানিজ

সিডনিতে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিজয়ী ভাষণ দিচ্ছেন। ছবি : সংগৃহীত
সিডনিতে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বিজয়ী ভাষণ দিচ্ছেন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সমর্থকদের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ প্রদানকালে তিনি জানান, তার দল জরিপে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

শনিবার (৩ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সিডনিতে সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ানরা সংখ্যাগরিষ্ঠ লেবার সরকারকে নির্বাচিত করেছে। বিশ্বব্যাপী অনিশ্চয়তার এই সময়ে, অস্ট্রেলিয়ানরা আশাবাদী। নাগরিকরা অস্ট্রেলিয়ান পদ্ধতিতে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির নির্বাচনে লেবার পার্টির প্রার্থী আলী ফ্রান্স ডিকসন আসন লাভ করার পর প্রধান বিরোধী দল লিবারেল পার্টির নেতা পিটার ডাটন আলবানিজকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি ফোনে আলবানিজকে তার জয় উদযাপনে শুভেচ্ছা জানান।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে আলবানিজের দল লেবার পার্টি দেশের জীবনযাত্রার ব্যয় এবং আবাসন সংকটকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্থির কূটনৈতিক নীতি নিয়ে অস্ট্রেলীয় ভোটারদের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল, কারণ অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও ট্রাম্প শুল্ক আরোপে ছাড় দেননি।

এছাড়া লেবার পার্টি এবারের নির্বাচনে রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী পিটার ডাটনকে ‘ট্রাম্পের মতো একজন রক্ষণশীল নেতা’ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল, যা সফলও হয়েছে। লেবার পার্টির এই প্রচারণা অস্ট্রেলিয়ানদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সময় শনিবার (৩ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ১ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে রেকর্ড সংখ্যক ৮০ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X