কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
গবেষণা

কাজ করে কুল পাচ্ছেন না, জানেন এর ফলাফল?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় অতিরিক্ত কাজ শুধু ক্লান্তি বা মানসিক চাপই তৈরি করে না, বরং মস্তিষ্কেও আনতে পারে গঠনগত পরিবর্তন—সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে একটি গবেষণায়। দক্ষিণ কোরিয়ার চুং-আং বিশ্ববিদ্যালয়ের গবেষক ওয়ানহিউং লি ও তার দল ১১০ জন স্বাস্থ্যকর্মীর ওপর এ গবেষণা চালান। যাদের কেউ কেউ সপ্তাহে ৫২ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করেন, যা দেশটির শ্রম আইনে অতিরিক্ত কাজ হিসেবে গণ্য হয়।

গবেষণায় অংশ নেওয়া সবার মস্তিষ্কের এমআরআই করা হয় এবং দেখা যায়, যারা নিয়মিত অতিরিক্ত সময় ধরে কাজ করেন, তাদের মস্তিষ্কের ১৭টি অঞ্চলে গড়পড়তা কর্মঘণ্টার মানুষের তুলনায় গঠনগত পরিবর্তন দেখা দিয়েছে। এসব পরিবর্তনের মধ্যে এমন সব অংশ রয়েছে, যা যুক্তি, আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত গ্রহণের মতো উচ্চমানের মানসিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত।

গবেষণা প্রতিবেদনের প্রধান লি জানান, এই ফলাফল তাকে বিস্মিত করেছে। তিনি বলেন, আমরা ভেবেছিলাম দীর্ঘমেয়াদি মানসিক চাপের ফলে মস্তিষ্কে ক্ষয় ধরবে, কিন্তু কিছু অংশে আয়তন বেড়েছে—যা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তার মতে, এটি মস্তিষ্কের একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া হতে পারে, যেখানে অতিরিক্ত চাপে টিকে থাকার জন্য মস্তিষ্ক নিজেকে অভিযোজিত করতে চায়।

এই গবেষণা থেকে বোঝা যায়, অতিরিক্ত কাজের চাপ শুধু মানসিক স্বাস্থ্যের ওপর নয়, মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার ওপরও প্রভাব ফেলতে পারে। উন্নত মস্তিষ্ক ইমেজিং প্রযুক্তি এখন এতটাই সংবেদনশীল যে, অতীতে ধরা না পড়া অনেক জৈবিক পরিবর্তনও শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে পেশাগত ও পরিবেশগত স্বাস্থ্য নিয়ে গবেষণার ক্ষেত্রেও তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X