কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:২১ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিমানে যাত্রীদের সঙ্গে মিলল সাপ, অতঃপর...

বিমান ও সাপ ধরার অভিযান। ছবি : সংগৃহীত
বিমান ও সাপ ধরার অভিযান। ছবি : সংগৃহীত

দ্রুত আর নিরাপদ যাত্রার অন্যতম মাধ্যম আকাশপথ। বহু দূরের যাত্রাকে সহজতর করেছে বিমান। আকাশপথে যাত্রাকে নিরাপদ করতে নানা পদক্ষেপ নেওয়া হয়। এতোসব পদক্ষেপের পরও বিমানে মিলেছে সাপ। এ ঘটনায় বিমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বুধবার (০২ জুলাই) সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার মেলবোর্ন বিমানবন্দরে যাত্রীদের ওঠার সময়ে বিমানের কার্গো হোল্ডে একটি সাপ পাওয়া গেছে। এ ঘটনায় বিমানটি প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাপটির দৈর্ঘ্য ছিল প্রায় ৬০ সেন্টিমিটার (২ ফুট)। এটি ছিল নিরীহ গ্রিন ট্রি প্রজাতির সাপ। সাপ ধরার বিষয়ে অভিজ্ঞ মার্ক পেলি জানান, অন্ধকার কার্গো হোল্ডে সাপটির কাছে যাওয়ার সময় ধারণা করা হচ্ছিল এটি বিষাক্ত প্রজাতির সাপ হতে পারে। তবে ধরার পর বুঝা যায়, এটি বিষাক্ত নয়। এর আগ পর্যন্ত এটিকে খুবই বিপজ্জনক মনে হচ্ছিল।

এবিসি নিউজ জানিয়েছে, পেলি যখন কার্গো হোল্ডে প্রবেশ করেন তখন এটি প্যানেলের পিছনে অর্ধেক লুকিয়ে ছিল। পেলি বলেন, তিনি বিমানের একজন প্রকৌশলী এবং এয়ারলাইনস কর্মীদের বলেছিলেন, সাপটি যদি প্যানেলের মধ্য দিয়ে হারিয়ে যায় তাহলে বিমানটি খালি করতে হবে। কারণ সাপটির প্রজাতি সম্পর্কে তখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, আমি তাদের বলেছিলাম প্রথম চেষ্টায় এটি ধরতে না পারলে সাপটি প্যানেলের মধ্যে হারিয়ে যেতে পারে। তখন বিমানটি খালি করতে হবে। কারণ তখনো সাপটির প্রজাতি নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, সৌভাগ্যবশত আমি প্রথম চেষ্টাতেই এটি ধরতে পেরেছি। যদি প্রথমবার ধরতে না পারতাম তাহলে আমরা এবং প্রকৌশলীরা এখনো একটি বোয়িং ৭৩৭-এর অংশ খুলে সাপটির খোঁজ করতাম।

পেলি জানান, তিনি বিমানবন্দরে পৌঁছাতে ৩০ মিনিট সময় নিয়েছিলেন এবং নিরাপত্তা পরীক্ষার কারণে আরও বিলম্ব হয়েছিল। এয়ারলাইনের একজন কর্মকর্তা জানান, সাপের কারণে ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়েছিল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১০

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১১

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১২

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৩

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৪

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৫

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৬

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৭

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৮

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৯

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

২০
X