কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১২:৫৯ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা ব্যাহত

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা ব্যাহত

বিশ্বজুড়ে মেটার মালিকানাধীন তিন অ্যাপ-ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রযুক্তিগত সমস্যায় পড়েছে। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাত থেকে এ সমস্যা শুরু হয়।

ফলে এই তিন অ্যাপ ব্যবহারকারীরা বার্তা, ছবি বা ভিডিও অ্যাপগুলোর মাধ্যমে পাঠাতে পারছিলেন না। বিশ্বজুড়ে ব্যবহারকারীদের একটি বড় অংশই এই সমস্যার মুখোমুখি হয়েছেন।

এ বিষয়ে বাংলাদেশে সময় রাতেই ফেসবুকের মাদার কোম্পানি মেটার কাছে হাজার হাজার অভিযোগ জমা পড়ে। তবে কী কারণে ওই সমস্যা দেখা দিয়েছে, তা নিয়ে এখনও কিছু জানায়নি সংস্থাটি। যদিও মেটায় এমন প্রযুক্তিগত গোলযোগ এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এই তিন অ্যাপের ব্যবহারকারীরা বিভিন্ন সমস্যায় পড়েছেন।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম মেটার এই তিনটি অ্যাপই বিশ্বে বহুল ব্যবহৃত। বাংলাদেশেও এগুলোর উল্লেখযোগ্য সংখ্যক ব্যবহারকারী রয়েছেন। শুক্রবার আচমকা পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন কোটি কোটি গ্রাহক। বিশ্বে অনলাইন বিভ্রাট শনাক্তকরণের অন্যতম সাইট ডাউন ডিটেক্টর ডট কম। মেটার অ্যাপসগুলোতে সমস্যা শুরু হতেই ব্যবহারকারীরা ডাউন ডিটেক্টর ডট কমসহ অন্যান্য সাইটে অভিযোগ জানাতে শুরু করেন।

অভিযোগবার্তায় কেউ লেখেন, ‘হোয়াটস্যাপ থেকে বার্তা পাঠানো যাচ্ছে না।’ কেউ লেখেন, ‘বন্ধুদের ছবি পাঠাতে পারছি না।’ এছাড়া অনেকেই ফেসবুকে কোনও লিঙ্ক খুলতে পারছেন না, ইনস্টাগ্রামে ছবি দেখতে পারছেন না -এ রকম অভিযোগ করেন। এ সময় কয়েক ঘণ্টার মধ্যেই ডাউন ডিটেক্টরে কয়েক হাজার অভিযোগ জমা পড়ে।

মেটার একজন মুখপাত্র সংবাদপত্র দ্য সানকে বলেছেন, কিছু ব্যবহারকারীর পরিষেবা পেতে অসুবিধা হচ্ছে। সেই সম্পর্কে আমরা অবহিত। আমরা যত দ্রুত সম্ভব আমাদের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই ঘোষণার ঘণ্টা দুয়েক পরই স্বাভাবিক হয়ে আসে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পরিসেবা।

সর্বশেষ গত ৪ মে বার্তা আদান-প্রদানের অ্যাপ ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মেসেজিং সুবিধায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ওই সময় মেসেঞ্জারে শেয়ার করা কোনো মিডিয়া, ফাইল ও লিংক খুঁজে পাচ্ছিলেন না বলে বাংলাদেশের ব্যবহারকারীরা। বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই সমস্যার মুখে পড়েন। এরপর একদিন পর এই সমস্যার সমাধান দেয় মেটা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X