কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০০ পিএম
অনলাইন সংস্করণ

সঠিক নিয়মে সালাদ খান, সুস্থ থাকুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমরা অনেকেই ওজন কমাতে বা সুস্থ থাকতে নিয়মিত সালাদ খাই। তবে শুধু সালাদ খেলেই সব সমস্যার সমাধান হয় না। বরং ভুলভাবে সালাদ খেলে ওজন বেড়ে যেতে পারে, এমনকি ডায়াবেটিসও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সালাদ খাওয়া নিঃসন্দেহে একটা ভালো অভ্যাস; কিন্তু কী দিয়ে, কতটুকু, আর কীভাবে খাচ্ছেন—সেটাই আসল বিষয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের পুষ্টিবিদ মিনু বালাজি সম্প্রতি এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন।

আরও পড়ুন : গ্যাসের সমস্যায় স্বস্তির কিছু ঘরোয়া উপায়

আরও পড়ুন : রান্না না কাঁচা— কোন ছোলা বেশি উপকারী? পুষ্টিবিদের উত্তর জানুন

চলুন সহজ করে জেনে নিই ঠিক কীভাবে সালাদ খাওয়া উচিত।

১. সালাদে থাকতে হবে পুষ্টির ভারসাম্য

শুধু সবজি খেলেই হবে না। শরীরের জন্য ভালো চর্বিও দরকার। তাই সালাদে কিছুটা বাদাম, চিয়া সিড, ফ্ল্যাক্স সিড বা সূর্যমুখী বীজ মেশাতে পারেন। এগুলো শরীরের প্রয়োজনীয় ফ্যাট জোগায় এবং আপনাকে দীর্ঘক্ষণ তৃপ্ত রাখে।

২. সাবধানে ‘ড্রেসিং’ ব্যবহার করুন

সালাদে স্বাদ বাড়াতে আমরা অনেক সময় মধু, মেয়নিজ, ম্যাপল সিরাপ বা বাজারের তৈরি সস মিশিয়ে ফেলি। এসব জিনিসে থাকে চিনি বা কৃত্রিম উপাদান, যা রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। চেষ্টা করুন বাড়িতে তৈরি করা ড্রেসিং ব্যবহার করতে—যেমন অলিভ অয়েল, লেবুর রস, সরিষার গুঁড়ো বা একটু ভিনিগার।

৩. প্রোটিন না থাকলে সালাদ পেট ভরবে না

অনেকে শুধু সবজি দিয়েই সালাদ বানান। এতে প্রয়োজনীয় প্রোটিন পাওয়া যায় না। এক্ষেত্রে ডিম, চিকেন, ফিশ বা নিরামিষ খেলে পনির, টোফু বা সেদ্ধ ছোলা-বাদাম যোগ করতে পারেন। এতে শরীর আরও ভালোভাবে পুষ্টি পাবে এবং খিদেও কম লাগবে।

৪. ফল দিয়ে সালাদ? বুঝেশুনে খেতে হবে

ফলের সালাদ খাওয়া স্বাস্থ্যকর, তবে অতিরিক্ত রসালো বা মিষ্টি ফল (যেমন—কলা, আম, আঙুর) বেশি খেলে রক্তে চিনির পরিমাণ হঠাৎ বেড়ে যেতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা ওজন কমাতে চান, তারা ফল বাছাই করে খাওয়া উচিত। তুলনামূলক কম মিষ্টি ফল যেমন আপেল, পেয়ারা, বেরি, লেবু জাতীয় ফল বেছে নিন।

আরও পড়ুন : গরম খাবারে লেবু দিয়ে খাচ্ছেন? জেনে নিন ফলাফল

আরও পড়ুন : চায়ের সঙ্গে কোন খাবার খেলে কী সমস্যা হতে পারে

সালাদ খাওয়া মানেই শুধু পুষ্টি নয়, বরং সেটা ঠিকভাবে খাওয়া সবচেয়ে জরুরি। খাবারটা যেন ভারসাম্যপূর্ণ, প্রাকৃতিক ও সহজপাচ্য হয়—এটাই লক্ষ্য রাখা দরকার। তাহলেই সালাদ হবে সত্যিকার অর্থে সুস্থ থাকার এক দারুণ সঙ্গী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X