মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গাজী ফারহাদ, সাতক্ষীরা
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

উপকূলের সফটশেল কাঁকড়ায় বিশ্ববাজারে সাড়া, রপ্তানিতে নতুন দিগন্ত

সফটশেল কাঁকড়া উৎপাদন কেন্দ্র। ছবি : কালবেলা
সফটশেল কাঁকড়া উৎপাদন কেন্দ্র। ছবি : কালবেলা

সুন্দরবনের পাড় ঘেঁষা সাতক্ষীরার শ্যামনগরে এক নতুন সম্ভাবনার নাম সফটশেল কাঁকড়া। সুন্দরবনের ছায়াতলে জন্ম নেওয়া এ নরম খোসার কাঁকড়া এখন এশিয়া, ইউরোপ ও আমেরিকার বাজারে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। চিংড়ি নির্ভরতা কমে গিয়ে বিকল্প আয়ের উৎস হিসেবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই চাষাবাদ।

ভোর থেকেই খামারগুলোতে ব্যস্ত সময় কাটান স্থানীয় শ্রমিকরা, নারীরা মাছ কেটে কাঁকড়ার খাবার তৈরি করেন, আর পুরুষরা খাঁচায় ছাড়েন কাঁকড়া। প্রতিদিন ২০ থেকে ২৫ জন শ্রমিক কাজ করেন এসব খামারে। ফলে উপকূলীয় জনপদে গড়ে উঠছে নতুন কর্মসংস্থানের সুযোগ।

শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের সেলিম হোসেন এক সময় ছিলেন নদীনির্ভর জেলে। প্রতিদিন সুন্দরবনের খাল আর আশপাশের নদীতে কাঁকড়া ধরে চলত তার সংসার। কিন্তু অনিশ্চিত আয়ের কারণে পরিবার নিয়ে ছিলেন দারিদ্র্যের ঘেরাটোপে। সময়ের সঙ্গে পাল্টে গেছে তার জীবন। এখন তিনি সফল সফটশেল কাঁকড়া চাষি। জেলে থেকে উদ্যোক্তা হয়ে ওঠার এই রূপান্তরের গল্প আজ এলাকার অনেকের অনুপ্রেরণা।

সেলিম হোসেন বলেন, আগে প্রতিদিন নদীতে কাঁকড়া ধরেই সংসার চালাতে হতো। এখন নিজের খামারে কাজ দিচ্ছি স্থানীয় ছেলেদের। এই চাষই বদলে দিয়েছে আমার ভাগ্য। তার খামারে কাজ করছেন বেশ কয়েকজন স্থানীয় যুবক। ফলে কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি এলাকায় নতুন উদ্যোক্তা হওয়ার আগ্রহও বাড়ছে।

সাতক্ষীরা জেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, বর্তমানে শ্যামনগরে ৩৬৪ জন চাষি প্রায় ৩২১ হেক্টর জমিতে সফটশেল কাঁকড়া চাষ করছেন। বছরে উৎপাদন হচ্ছে ৩ হাজার ৬০০ টন কাঁকড়া, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্য ৬০০ কোটি টাকা। গত বছর সফটশেল কাঁকড়া রপ্তানি করে আয় হয়েছে ৮ লাখ ২২ হাজার মার্কিন ডলার। আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে সাতক্ষীরার এই কাঁকড়া।

আরও পড়ুন : প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দেবেন, বারবার কাশি দিয়ে ধরা চাকরিপ্রার্থী

স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ আল কায়ূম আবু বলেন, বিদেশি ক্রেতাদের কাছে সাতক্ষীরার কাঁকড়ার মান খুব ভালো। আমরা চাহিদা মেটাতে পারলে আরও বেশি রপ্তানি করা সম্ভব। একসময় চিংড়িই ছিল সাতক্ষীরার অর্থনীতির মূল ভরসা। তবে বিশ্ববাজারে চাহিদা কমে গেলে বিকল্প খুঁজতে শুরু হয়। ২০১৪ সালে প্রথমবারের মতো প্লাস্টিকের খাঁচায় সফটশেল কাঁকড়া চাষ শুরু হয়। এখন সেটিই রূপ নিয়েছে একটি সমৃদ্ধ শিল্পে।

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম কালকেলাকে বলেন, দেশে-বিদেশে সফটশেল কাঁকড়ার ব্যাপক চাহিদা রয়েছে। যদি স্থানীয়ভাবে হ্যাচারি স্থাপন করা যায়, তাহলে এই শিল্প আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে এবং বৈদেশিক আয়ও বহুগুণে বাড়বে।

আরও পড়ুন : গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

তিনি বলেন, শ্যামনগর উপজেলার মাত্র দুটি ইউনিয়নেই রয়েছে ৩৬৫টি বাণিজ্যিক খামার। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ২ হাজার টন কাঁকড়া, আর কর্মসংস্থান তৈরি হয়েছে প্রায় ১০ হাজার মানুষের।

উপকূলীয় শ্যামনগরের মানুষের জীবনে এখন নতুন আলো ছড়াচ্ছে এই শিল্প। সফটশেল কাঁকড়া চাষ বদলে দিচ্ছে উপকূলের অর্থনীতি, স্বাবলম্বী করছে পরিবার, আর বৈদেশিক আয়ের নতুন দিগন্ত উন্মোচন করছে পুরো অঞ্চলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X