শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নদীর পানির দাবিতে চিংড়ি ও কাঁকড়া চাষিদের মানববন্ধন

নদীর পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চিংড়ি ও কাঁকড়া চাষিরা। ছবি : কালবেলা
নদীর পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চিংড়ি ও কাঁকড়া চাষিরা। ছবি : কালবেলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে নদীর পানির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় চিংড়ি ও কাঁকড়া চাষিরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়নের পোড়াকাটলা মন্দির মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পোড়াকাটলা ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে চাষিরা নদীর পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।

দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনঙ্গ কুমার মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে এলাকার খাল-বিল ও নদীর স্বাভাবিক পানি চলাচল বন্ধ রয়েছে। খাল সংস্কার না হওয়া এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে চিংড়ি ও কাঁকড়া চাষে ভয়াবহ সংকট তৈরি হয়েছে। এতে হাজারো চাষি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

মানববন্ধনে বক্তব্য দেন মধুসূদন মণ্ডল, প্রতিভা রানী সরদার, প্রতীক চন্দ্র সরদার, অর্পনা মণ্ডল, রবীন্দ্রনাথ মণ্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, উপকূলীয় মানুষের প্রধান জীবিকা হচ্ছে চিংড়ি ও কাঁকড়া চাষ। এ খাত বাঁচাতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে নদীর পানি চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

চাষিরা জানান, ঘেরে পর্যাপ্ত পানি প্রবাহ না থাকায় প্রতিনিয়ত চিংড়ি ও কাঁকড়া মারা যাচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় অনেকে ঋণের বোঝা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অথচ সময়মতো স্লুইসগেট সংস্কার, খাল খনন এবং বাঁধ মেরামত করা হলে এ সংকট অনেকটা লাঘব হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X