কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মাত্র এক বছরে ৪৫ কেজি ওজন কমিয়ে নারীর ‘রহস্যজনক মৃত্যু’

আদ্রিয়ানা থিসেন। ছবি : সংগৃহীত
আদ্রিয়ানা থিসেন। ছবি : সংগৃহীত

বর্তমানে স্থূলতা বা অতিরিক্ত ওজন নিয়ে বেশ অস্বস্তিতে ভোগেন অনেকে। অতিরিক্ত ওজন কমাতে কতকিছুই না করেন নারী-পুরুষ, সবাই। তাদেরই একজন ব্রাজিলিয়ান ফিটনেস ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শক আদ্রিয়ানা থিসেন। ফিটনেস ঠিক রাখতে তিনি নিয়মিত ডায়েট করেন। এর ফলও পেয়েছেন। মাত্র এক বছরে ৪৫ কেজি ওজন কমান তিনি। ডায়েট নিয়ে নিয়মিত ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তাও লাভ করেন। তবে শেষ পর্যন্ত এই ডায়েটই তার কাল হলো। রোববার ‘রহস্যজনক অসুস্থতার’ কারণে তিনি মারা গেছেন। খবর নিউইয়র্ক পোস্ট।

ব্রাজিলের সাও পাওলো শহরের একটি আবাসিক ভবনে বসবাস করতেন ৪৯ বছর বয়সী আদ্রিয়ানা থিসেন। তিনি দ্রিকা নামেও পরিচিত। রোববার সাও পাওলোর বাসভবনেই তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানায়নি পরিবার।

আদ্রিয়ানার কাজিন এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, আমরা গভীর দুঃখের সঙ্গে ঘোষণা করছি আমাদের সবার প্রিয় দ্রিকা আর নেই। শোকের এই মুহূর্তে সবাই তার জন্য দোয়া করবেন।

ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় ছিলেন আদ্রিয়ানা। তার ইনস্টাগ্রাম পেজে ৬ লাখের বেশি ফলোয়ার রয়েছে। সেখানে তিনি নিয়মিত ডায়েট সম্পর্কিত নানা টিপস দিয়ে ভিডিও শেয়ার করতেন।

এর আগে আদ্রিয়ানা জানিয়েছিলেন, অতিরিক্ত ওজন নিয়ে কিশোরী বয়সে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। ৩৯ বছর বয়সেও তার ১০৭ কেজি ওজন ছিল। এরপর নিয়মিত ডায়েট ও ব্যায়াম করে মাত্র এক বছরে শরীরের ওজন ৪৫ কেজি কমান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১০

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১১

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১২

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৩

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৪

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৫

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৬

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৮

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৯

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

২০
X