কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:৩৮ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

টাইটানে যা ঘটেছে হাড়ে হাড়ে টের পেয়েছি : টাইটানিক পরিচালক

টাইটানে যা ঘটেছে হাড়ে হাড়ে টের পেয়েছি : টাইটানিক পরিচালক

আটলান্টিক মহাসাগরের তলদেশে ‘টাইটান’ নিখোঁজের তথ্য জানার পরই সাবমেরিনটির পরিণতি আন্দাজ করতে পেরেছিলেন বলে জানিয়েছেন বিখ্যাত ‘টাইটানিক’ চলচ্চিত্রের পরিচালক জেমস ক্যামেরন। বিবিসিকে তার এ অনুভূতির কথা জানিয়েছেন তিনি।

১৯৯৭ সালে বিশ্ববিখ্যাত ‘টাইটানিক’ চলচ্চিত্র বানান হলিউড চলচ্চিত্র পরিচালক ক্যামেরন। সে সময় পুরো বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করতে ৩৩ বার মহাসাগরের তলদেশে গিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখে এসেছেন।

বিবিসিকে ক্যামেরন আরও বলেন, রোববার ডুবোজাহাজ টাইটানটি যখন নিখোঁজ হয় তিনি একটি নৌজাহাজে ছিলেন। ফলে সোমবার (১৯ জুন) পর্যন্ত তিনি এ খবর জানতে পারেননি। কিন্তু যখন তিনি জানতে পারলেন, সাবমেরিনটি যোগাযোগ ও গতিপথ দুটোই হারিয়ে ফেলেছে, তখনই আশঙ্কা করেছিলেন ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটে গেছে।

তিনি বলেন, ‘যা ঘটেছে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। যখন সাবমেরিনটির যোগাযোগ ব্যর্থ হয়েছে এবং একই সঙ্গে ট্র্যাকিং ট্রান্সপন্ডার ব্যর্থ হয়েছে, তার মানে সাবমেরিনটি আর নেই।’

১০০ বছরের বেশি সময় আগে সেই ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় সেই সময়ের সর্ববৃহৎ জাহাজ টাইটানিক। জাহাজটির ধ্বংসাবশেষ দেখতে গত রোববার পর্যটকদের নিয়ে ডুব দিয়েছিল ডুবোযান টাইটান। এটি পরিচালনা করে পর্যটন সংস্থা ওশানগেইট।

আটলান্টিকের গভীরে ডুব দেওয়ার পৌনে দুই ঘণ্টার মাথায় টাইটানের সঙ্গে পানির ওপরে থাকা নিয়ন্ত্রক জাহাজ ‘পোলার প্রিন্সের’ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকে চলছিল টাইটানের উদ্ধার অভিযান। সারা বিশ্ব তাকিয়ে ছিল আসলে কি হতে চলছে, টাইটানের ওই পাঁচ পর্যটকের ভাগ্যে।

চারদিনের শ্বাসরুদ্ধকর তল্লাশি শেষে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড জানায়, ভয়ঙ্কর অন্তর্মুখী বিস্ফোরণে’ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে টাইটান। আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের পাশেই পাওয়া গেছে টাইটানের ধ্বংসস্তূপ।

ক্যামেরন বিবিসি আরও বলেন, ‘আমার মনে হয়েছে পরিস্থিতিটা দীর্ঘ একটা দুঃস্বপ্নের সময়ের মতো; যেখানে লোকজন ছোটাছুটি করছে এবং অক্সিজেন আর এসব নিয়ে শুধু কথা বলে যাচ্ছে।’

ক্যামেরন বলেন, তিনি জানতেন ডুবোযানটি আটলান্টিকের চূড়ান্ত গভীরতা ও অবস্থানের নিচে গিয়ে ঠেকেছিল। আর ঠিক ওই জায়গাতেই সেটি পাওয়া গেছে।

টাইটানের ক্যাপসুলে থাকা পাঁচ আরোহীরা হলেন- ওশানগেইটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশও (৬১), ব্রিটিশ ধনকুবের, বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং (৫৮), পাকিস্তানের এংরো করপোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯), ফরাসি পর্যটক পল অঁরি নারজিলে (৭৭)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ মিনিটের টর্নেডোতে লন্ডভন্ড গ্রাম

ফাইনালে ইউরোজয়ী স্পেন, কেমন হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার একাদশ?

বিদ্রোহীদের হামলায় মালিতে অন্তত ৫০ সেনা নিহত

‘স্পেন ২-১ ব্যবধানে জিতবে’

কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

এআইইউবি ও বিআইজিএফের মধ্যে সমঝোতা স্মারক সই

২ সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

মিডল্যান্ড ব্যাংকের অর্ধবার্ষিক কৌশলগত সম্মেলন অনুষ্ঠিত

কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আবারও হামলা চালাল ইরান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার বার্ষিক গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা

১০

বগুড়ার আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা

১১

মোজতবা খামেনির নির্দেশনা মেনে চললেই বিজয় অর্জন সম্ভব: গালিবাফ

১২

সালিশে প্রকাশ্যে জুতাপেটা, ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

১৩

আলোচিত শিশু আয়নী হত্যা মামলার রায় সোমবার

১৪

তারকারাও চাইছেন আর্জেন্টিনার জয়, মেসিদের ঘিরে শোবিজে উচ্ছ্বাস

১৫

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৬

শিশুকে নির্যাতন করে মাদ্রাসা শিক্ষকের রিলস / ‘পিচ্চি পোলাপানরে কান্না করাইতে ভালোই লাগে’

১৭

ঢাকাসহ ১৭ জেলায় রাতের মধ্যে ঝড়ের আভাস

১৮

প্রাথমিকের মানোন্নয়নে গবেষণা প্রস্তাব আহ্বান, পাবেন ২ লাখ টাকা

১৯

নাতির হামলায় বৃদ্ধার মৃত্যু, পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন

২০
X