কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

পাপুয়া নিউগিনিতে দাঙ্গায় নিহত ৮

পাপুয়া নিউগিনিতে ছড়িয়ে পড়া দাঙ্গা।  ছবি : সংগৃহীত
পাপুয়া নিউগিনিতে ছড়িয়ে পড়া দাঙ্গা। ছবি : সংগৃহীত

বেতন নিয়ে অসন্তোষের জেরে পাপুয়া নিউগিনিতে ভয়াবহ দাঙ্গা হয়েছে। এতে অন্তত আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির রাজধানী পোর্ট মোর্সাবিতে এ দাঙ্গা ঘটে। মূলত পুলিশ ও সরকারি কর্মচারীদের মধ্যে বেতন নিয়ে অসন্তোষ দেখা দেওয়ায় এর সুযোগে বুধবার শহরের শপিং কমপ্লেক্সে আগুন ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় এসব লোকের মৃত্যু হয়। এ ছাড়া আন্দোলনে শত শত লোক রাস্তায় নেমে আসে।

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে জাতির উদ্দেশে দেওয়া এক বক্তব্যে বলেন, আইন অমান্যকারীদের বরদাশত করা হবে না। আইন ভেঙে কখনও লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।

দেশটিতে দাঙ্গায় বুধবার রাতে বেশির ভাগের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখনও শহরটিতে উত্তেজনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা জানান, দাঙ্গার মধ্যে সুবিধাভোগীরা মূলত লুটপাট চালিয়েছে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে তিনি নিহতের সংখ্যা জানাননি।

ন্যাশনাল ক্যাপিটাল ডিস্ট্রিক্ট গভর্নর পাওয়েস পার্কপকে উদ্ধৃত করে বুধবার একটি রেডিও ভাষণের বরাতে রয়টার্স জানিয়েছে, তিনি বলেছেন, আমরা আমাদের শহরে অভূতপূর্ব স্তরের সংঘর্ষ দেখেছি, যা আমাদের শহর এবং আমাদের দেশের ইতিহাসে আগে কখনও ঘটেনি।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে পোর্ট মোর্সাবি জেনারেল হাসপাতাল জানিয়েছে, দাঙ্গায় আটজনের মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, সহিংসতা রাজধানীর বাইরে ছড়িয়ে পড়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লা তে এ সহিংসতায় সাতজনের মৃত্যু হয়েছে। তবে শহরটিতে সহিংসতার মাত্রা স্পষ্ট হওয়া যায়নি।

দেশটিতে পুলিশ ও অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশ হ্রাস করার পর অস্থিরতা দেখা দেয়। এর জেরে তারা সংসদের বাইরে বিক্ষোভ শুরু করে।

দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেন, কম্পিউটারে ত্রুটির কারণে সরকারি কর্মচারীদের বেতন-চেক থেকে প্রায় ১০০ ডলার কেটে নেওয়া হয়েছে। নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, পুলিশ রাস্তায় না থাকায় লোকেরা এ সুযোগ নিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X