কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগ ওঠায় পদত্যাগ করলেন নিউজিল্যান্ডের এমপি

গোলরিজ ঘহরমন। ছবি : সংগৃহীত
গোলরিজ ঘহরমন। ছবি : সংগৃহীত

দোকান থেকে পণ্য চুরির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক সংসদ সদস্য (এমপি)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

পদত্যাগ করা এমপির নাম গোলরিজ ঘহরমন। তিনি গ্রিন পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দুটি কাপড়ের দোকান থেকে তিনবার চুরি করেছেন। এদের মধ্যে একটি অকল্যান্ডে এবং অন্যটি ওয়েলিংটনে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অকল্যান্ডের একটি বুটিক দোকান থেকে গোলরিজ একটি হ্যান্ডব্যাগ নিয়ে যাচ্ছেন। এমন ভিডিও সামনে আসতেই মঙ্গলবার এমপি পদ থেকে সরে দাঁড়ান তিনি।

গোলরিজ জাতিসংঘের মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করেছেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডে প্রথমবারের মতো শরণার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন। তিনি সরকারের বিচারমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

পদত্যাগের পর গোলরিজ বলেছেন, আমি অনেক মানুষকে হতাশ করেছি। আমি খুব দুঃখিত। কাজ-সম্পর্কিত চাপে পড়ে এমন কাজ করেছেন বলেও দাবি করেছেন তিনি।

শৈশবে বাবা-মায়ের হাত ধরে ইরান থেকে পালিয়ে নিউজিল্যান্ডে আসেন গোলরিজ। এরপর তাদের সে দেশে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়।

গোলরিজের পদত্যাগের প্রতিক্রিয়ায় গ্রিন পার্টির উপনেতা জেমস শ বলেছেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার দিন থেকেই গোলরিজ বিভিন্ন ধরনের যৌন ও শারীরিক সহিংসতা, মৃত্যুর হুমকির সম্মুখীন হয়ে আসছিলেন। অন্য যে কোনো সংসদ সদস্যের চেয়ে তিনি বেশি চাপে ছিলেন। তার পুরোটা সময় পুলিশ এসব হুমকির তদন্ত করেছে।

এর আগে ইরানি ঐতিহ্য, লিঙ্গ ও বিভিন্ন ইস্যুতে অবস্থানের জেরে অনলাইন ও অফলাইনে হুমকি পাওয়ার কথা জানিয়েছেন গোলরিজ। এমনকি ২০১৭ সালে একটি হুমকির পর তাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১০

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১১

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১২

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৩

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৪

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৫

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৬

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৭

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৮

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৯

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

২০
X