কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন গোয়েন্দাদের দেহে রহস্যজনক রুশ রোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হঠাৎ করে বমিবমি ভাব, কানে ভোঁ ভোঁ শব্দ, শ্রবণশক্তি কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা, স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয় মার্কিন কর্মকর্তা ও কর্মীদের মধ্যে। এমন ঘটনা ঘটেছিল আট বছর আগে কিউবার রাজধানী হাভানার মার্কিন দূতাবাসে।

আমেরিকান কর্মকর্তা ও কর্মীদের রহস্যজনক এ অসুস্থতার নেপথ্যে ছিল রাশিয়ার গোয়েন্দা বাহিনী।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দ্য ইনসাইডার, দের স্পিগেল এবং সিবিএস সিক্সটি মিনিটসের যৌথ অনুসন্ধানে দেখা যায় মার্কিন কর্মকর্তারা খুব সম্ভবত রাশিয়ার শব্দতরঙ্গ তথা সনিক অস্ত্রের শিকার হয়েছিলেন।

রাশিয়ার গোয়েন্দা বাহিনীর ইউনিট ২৯১৫৫ এর সদস্যরা খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের মস্তিষ্ক লক্ষ্য করে গোপন কোনো অস্ত্রের মাধ্যমে ‘সরাসরি শক্তি’ ছুড়েছে।

এ অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, রুশ গোয়েন্দা ইউনিটের সদস্যরা যখন যে সময়ে বিশ্বের যে প্রান্তে দায়িত্বরত ছিল সে সময়ে ওই সব স্থানে মার্কিন কূটনীতিকরা রহস্যময় ওই অসুস্থতায় আক্রান্ত হয়েছেন। এ জন্য ২৯১৫৫ ইউনিটের কর্মীদের পুরস্কৃতও করা হয়েছে।

হাভানাতেই প্রথম এ ধরনের অসুস্থতার খবর পাওয়া যাওয়ার কারণে এর নাম ‘হাভানা সিনড্রোম’ রাখা হয়।

যদিও নতুন এক প্রতিবেদন বলছে, তারও প্রায় দুই বছর আগে জার্মানিতে প্রথম এ ধরনের অসুস্থতার ঘটনা ঘটেছিল। মার্কিন যেসব কর্মকর্তার দেহে হাভানা সিনড্রোমের লক্ষণ দেখা দিয়েছিল তাদের মধ্যে হোয়াইট হাউস, সিআইএ এবং এফবিআই এর কর্মীরাও ছিলেন। জানা যায়, অন্তত এক হাজারের বেশি মার্কিন কর্মকর্তা রহস্যজনক ওই অসুস্থতায় আক্রান্ত হয়েছিল।

হাভানার ওই ঘটনা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের দাবিকে সমর্থন করার জন্য কোনো প্রমাণ কখনো উপস্থাপন করা হয়নি। মিডিয়াতে আসা এ অভিযোগগুলো ভিত্তিহীন।

২০১৬ সালে হাভানায় মার্কিন দূতাবাস কর্মীদের শরীরে হঠাৎ করে বমিভাব, কানে ভোঁ ভোঁ শব্দ হওয়া, শ্রবণশক্তি কমে যাওয়া, মাথা ঝিমঝিম করা, স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা দেয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত বছর দেওয়া এক প্রতিবেদনে বলেছিলেন, খুব সম্ভবত এ অসুস্থতার পেছনে বিদেশি শক্তির হাত নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১০

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১১

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১২

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৩

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৪

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৫

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১৬

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১৭

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৮

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৯

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

২০
X