কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১০:৫৯ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

দেউলিয়ার পথে ৫২ দেশ : জাতিসংঘ

জাতিসংঘ। ছবি : সংগৃহীত
জাতিসংঘ। ছবি : সংগৃহীত

বিশ্বের ৫২টি দেশের হাতে তাদের ঋণের বোঝা কমানোর কোনো উপায় নেই। এসব দেশ ধীরে ধীরে ঋণখেলাপি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সম্প্রতি বিশ্বকে এভাবেই সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর আরটি।

তিনি বলেন, ‘এসব দেশে প্রায় সাড়ে ৩০০ কোটি মানুষ বসবাস করেন। কিন্তু এই দেশগুলো তাদের স্বাস্থ্য বা শিক্ষা খাতের চেয়ে ঋণের সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। এটি পদ্ধতিগত ঝুঁকির চেয়ে বেশিকিছু। এটি একটি পদ্ধতিগত ব্যর্থতা।’

গুতেরেসের এমন সতর্কবার্তার পর ক্রমবর্ধমান ঋণ সমস্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডি।

ইউএনসিটিএডি বলছে, অন্তত ১৯টি উন্নয়নশীল দেশ শিক্ষা খাতের চেয়ে সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। অন্য ৪৫টি দেশ স্বাস্থ্য খাতের চেয়ে সুদ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। বিশ্বের প্রায় ৪০ শতাংশ গুরুতর ঋণ সমস্যায় জর্জরিত।

এর কারণ হিসেবে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় নিহিত বৈষম্যকেই দায়ী করেছে জাতিসংঘের এই সংস্থাটি। তারা বলছে, যুক্তরাষ্ট্রের চেয়ে চারগুণ এরং ইউরোপের ধনী দেশগুলোর চেয়ে আটগুণ বেশি সুদ দিতে হয় আফ্রিকার দেশগুলোকে। আর এসব ঋণের আকার পরিবর্তন করা মুশকিল। কেননা এদের ৬২ শতাংশ বেসরকারি ঋণদাতাদের হাতে, যা এক দশক আগেও ছিল ৪৭ শতাংশ।

২০২২ সালে বিশ্বব্যাপী সরকারি ঋণের পরিমাণ দাড়ায় ৯২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X