বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০১:১৬ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় বস্তু

গত রোববার গ্রিন হেড সৈকতেে এই রহস্যময় বস্তুটি ভেসে আসে। ছবি : সংগৃহীত
গত রোববার গ্রিন হেড সৈকতেে এই রহস্যময় বস্তুটি ভেসে আসে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের একটি সমুদ্রসৈকতে রহস্যময় একটি বস্তু ভেসে এসেছে। অজ্ঞাত এই বস্তু দেখে হতবাক দেশটির পুলিশ কর্মকর্তারাও। খবর বিবিসি ও স্কাই নিউজ।

গত রোববার (১৬ জুলাই) গ্রিন হেড সৈকতে স্থানীয় বাসিন্দারা এ বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। বস্তুটির গায়ের রং সোনালি। দেখতে সিলিন্ডারের মতো। এটি লম্বা ও প্রস্থে আড়াই মিটার।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারা বস্তুটি আসলে কী এবং কীভবে সৈকতে এলো, তা জানতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সংস্থার সঙ্গে কাজ করছেন।

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ জিওফ্রে থমাস বিবিসিকে বলেন, ‘বস্তুটি কোনো রকেটের জ্বালানি ট্যাঙ্ক হতে পারে। এটি গত ১২ মাসের মধ্যে ভারত মহাসাগরে পড়ে থাকতে পারে।’

অস্ট্রেলিয়ান স্পেস সংস্থা বলছে, এই বিশাল সিলিন্ডারসদৃশ্য বস্তুটি কোনো বিদেশি মহাকাশ যান থেকে সমুদ্রে পড়তে পারে। এ বিষয়ে তারা অন্যান্য আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

বিশেষজ্ঞরা বলছেন, বস্তুটি জ্বালানি সিলিন্ডার হলে এটি ভারতীয় রকেটের হতে পারে। এতে বিষাক্ত পদার্থও থাকতে পারে।

এ ছাড়া এই বস্তুটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৩৭০-এর অংশ হতে পারে, এমন তথ্যও ছড়িয়ে পড়েছিল। বিমানটি ২০১৪ সালে ২৩৯ জন যাত্রী নিয়ে পশ্চিম অস্ট্রেলিয়ান উপকূলে নিখোঁজ হয়েছিল।

তবে এমন সম্ভাবনার কথা পুরোপুরি নাকচ করে দিয়েছেন থমাস। তিনি বলেন, ‘এমন হওয়ার কোনো সুযোগ নেই। এটি একটি বোয়িং ৭৭৭-এর অংশ বিশেষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X