কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সাহাবির তিলাওয়াতে যে কারণে দিগ্‌বিদিক ছুটছিল ঘোড়া

ঘোড়ার অদ্ভুত আচরণে বিস্মিত হন হজরত উসায়দ ইবনে হুজাইর (রা.)। প্রতীকী ছবি
ঘোড়ার অদ্ভুত আচরণে বিস্মিত হন হজরত উসায়দ ইবনে হুজাইর (রা.)। প্রতীকী ছবি

একদিন ঘোড়ার আস্তাবলে বসে কোরআন তিলাওয়াত করছিলেন রাসুল (সা.) এর সাহাবি হজরত উসায়দ ইবনে হুজাইর (রা.)। এ সময় তার ঘোড়া লাফাতে শুরু করল।

তিনি একটু থামলেন। এরপর আবারও তিলাওয়াত শুরু করলেন। আবারও এটি লাফাতে শুরু করল। এবারও তিনি থেমে গেলেন। কিছুক্ষণ পর আবার পড়তে শুরু করলেন। ঘোড়াটি আবারও লাফ দিল।

পাশেই উসায়দ ইবনে হুজাইর (রা.)-এর ছেলে ইয়াহইয়া শুয়ে ছিলেন। এই সাহাবি বলেছেন, আমার শঙ্কা হলো যে ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে। তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ মাথার ওপর শামিয়ানার মতো কিছু একটা দেখতে পেলাম। তার ভেতর প্রদীপের মতো অনেক জিনিস পুরো শামিয়ানাটাকে আলোকিত করে রেখেছে। আমি দেখামাত্রই সেগুলো ওপরে উঠে মুহূর্তেই শূন্যে মিলিয়ে গেল। আমি আর সেটা দেখতে পেলাম না।

ওই সাহবি বলেন, পরদিন সকালে রাসুল (সা.) এর কাছে গেলাম। জানালাম, গতকাল রাতে আমার ঘোড়ার আস্তাবলে কোরআন পড়ছিলাম। ঘোড়াটি তখন হঠাৎ লাফাতে শুরু করে। নবী (সা.) তার কথা শুনে বললেন, হে ইবনে হুজাইর! তুমি কোরআন পাঠ চালিয়ে যেতে! তিলাওয়াত কেন থামালে?

জবাবে উসায়দ ইবনে হুজাইর (রা.) বললেন, হে আল্লাহর রাসুল! আমি আবারও পড়া শুরু করলাম। ঘোড়াটি আবারও লাফাতে থাকল। এবারও নবী (সা.) বললেন, ‘হে ইবনে হুজাইর, তুমি তিলাওয়াত করতে থাকতে।’

এবার উসায়দ ইবনে হুজাইর (রা.) বললেন, আমি তিলাওয়াত শেষ করে দিলাম। কারণ, আমার ছেলে ইয়াহইয়া ঘোড়াটির পাশেই ছিল। ঘোড়াটি আমার ছেলেকে পিষ্ট করে ফেলতে পারে, সেই আশঙ্কায় আমি তিলাওয়াত শেষ করতে বাধ্য হলাম।

এ সময় এই সাহাবি আরও বলেন, হে রাসুল সা. আমি মেঘপুঞ্জের মতো কিছু একটা দেখতে পেয়েছিলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো বস্তু আলো দিচ্ছিল। আমি দেখামাত্রই সেটা ওপরে উঠে গেল। এমনকি তা আমার দৃষ্টির আড়াল হয়ে গেল।

নবী (সা.) তার কথা শুনে বললেন, ওরা ফেরেশতা। ওরা তোমার কোরআন তিলাওয়াত শুনছিল। তুমি পড়তে থাকলে ওরা ভোর পর্যন্ত থাকত। লোকজনও ওদের দেখতে পেত। ওরা লোকজনের দৃষ্টির আড়াল হতো না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১০

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১১

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১২

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৩

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৪

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৬

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৭

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৯

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

২০
X