শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের মতো গুনতে পারে কাকও, বলছে গবেষণা

কাক। পুরোনো ছবি
কাক। পুরোনো ছবি

কাক নিয়ে এমন একটি তথ্য রয়েছে যা জানলে আপনি অবাক হবেন। কাক আর মানুষের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। এর মধ্যে একটি হলো কাকের গণনা প্রক্রিয়া সাধারণ মানুষের মতোই।

কাক খুব দ্রুত আশপাশের বস্তু শনাক্ত করতে পারে। তারা গণণা করতে পারে। এক, দুই, তিন, চার পর্যন্ত তারা সহজেই বুঝতে পারে। তবে এরপর তারা আর পারে না। চারের পর বেশি হলে তারা বিভ্রান্ত হয়ে যায়। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাক নিয়ে গবেষণা করেছে জার্মানির টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল ফিজিওলজি ল্যাবের একদল গবেষক।

গবেষণায় তারা বলেছে, কাক আর মানুষের মধ্যে অদ্ভুত কিছু মিল রয়েছে। তারা মানুষের মতোই গুনতে পারে। সেই সঙ্গে এক থেকে চার পর্যন্ত গুণনা করতে পারে। তবে এর বেশি তারা পারে না।

ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক ও প্রাণী বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ হিদার উইলিয়ামস এক ইমেইলের মাধ্যমে বলেছেন, শুধু মানুষই সংখ্যাগত ধারণা, বিমূর্ততা, সরঞ্জাম তৈরি এবং আগাম পরিকল্পনার মতো দক্ষতা কাজে লাগায় না; কাকেরাও যথেষ্ট ‘স্মার্ট’।

প্রাণীজগতে শুধু কাকই গণনা করতে পারে তা কিন্তু নয়। মানুষের মতো শিম্পাঞ্জিরাও তাদের শিশুদের ক্রমানুসারে গণনা করতে এবং সংখ্যার মান বুঝতে শেখায়।

পাশাপাশি কিছু পুরুষ ব্যাঙ তার প্রতিদ্বন্দ্বী ব্যাঙটি কতবার ডাকছে তা গুনে রাখে, তারপর যখন তার পালা আসে সে তার প্রতিদ্বন্দ্বীর সমান বা তারচেয়ে একবার বেশি ডেকে নারী ব্যাঙটিকে মুগ্ধ করতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১০

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১১

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১২

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৩

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৪

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৫

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৭

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১৯

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

২০
X