কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

মামলায় খালাস, মুক্তির প্রতীক্ষায় দিন গুনছেন ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে খালাস দিয়েছেন আদালত। অবৈধ বিয়ের মামলা থেকে শনিবার দেশটির একটি আদালত তাদের খালাস দেন। ফলে এখন মুক্তির প্রতীক্ষায় দিন গুনছেন তিনি।

শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ইমরান খান ও তার স্ত্রীর সাজার বিরুদ্ধে আপিল গ্রহণ করেন। এরপর মামলায় তাদের খালাস দিয়ে অবিলম্বে মুক্তির নির্দেশ দেন আদালত। ফলে ইমরান খানকে আর কারাগারে আটকে রাখার মতো অবশিষ্ট কোনো মামলা থাকল না।

ইমরান খানের আইনজীবী নাঈম পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বলেন, ইসরান খান ও তার স্ত্রী বুশরা বিবি খালাস পেয়েছেন।

ইমরান খানের দল পিটিআই জানিয়েছে, খান সাহেবকে কারাগারে আটকে রাখার মতো আর কোনো মামলা বিচারাধীন নেই।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগের স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার পর ইমরান খান ইসলামিক আইনানুসারে বিয়ের জন্য যে সময় (ইদ্দত) নেওয়ার কথা ছিল তা তিনি মানেননি। ফলে গত ফেব্রুয়ারিতে নিম্ন আদালত এ মামলায় তাদের সাত বছর কারাদণ্ড দেন।

ইমরান খান ও তার স্ত্রী বর্তমানে কারাগারে রয়েছেন। এ রায়ের ফলে তারা এখন কারাগার থেকে মুক্তি পাবেন কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গেল ফেব্রুয়ারিতে পাকিস্তানের নির্বাচনের আগে ৪টি মামলায় ইমরান খানকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। বর্তমানে এসব মামলার রায় বাতিল অথবা স্থগিত করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন তিনি। চলতি মাসে তাকে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলা থেকে খালাস দেওয়া হয়। এ ছাড়া আরও দুটি মামলায় সাজা স্থগিত করা হয়েছে।

ইমরান খানের দল পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলি খান বলেন, ইদ্দত মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ইসলামাবাদের আদালত খালাস দিয়েছেন। এতে করে আমরা ন্যায়বিচার পেয়েছি। সত্যের জয় হয়েছে।

তিনি বলেন, আমরা এখন তার মুক্তির অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে আজ মুক্তি দেওয়া হবে।

ইমরান খানের দল পিটিআই জানিয়েছে, তাদের আদালতের আদেশ উপেক্ষা করে অবিলম্বে মুক্তি তা দিলে তা আরেকটি রাজনৈতিক সংকটের দিকে দেশকে ঠেলে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X