কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৯:১৩ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

‘দুই মাসের মধ্যেই পাকিস্তান সরকারের পতন হবে’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাম্প্রতিক বিক্ষোভ। পুরোনো ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাম্প্রতিক বিক্ষোভ। পুরোনো ছবি

পাকিস্তানের সরকার আর মাত্র দুই মাস টিকবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলার সুযোগে এ মন্তব্য করেন তিনি।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৮ আগস্ট) সাংবাদিকদের কাছাকাছি হওয়ার সুযোগ পান ইমরান খান। তিনি ভবিষ্যদ্বাণী করে বলেন, ‘পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকতে পারবে। সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে বোকার মতো কাজ করছে। তারা কিছু মেনে নিতে চান না।’ সরকার পতনের সময়সীমা তার অনুমান বলেও জানান ইমরান খান।

ইমরান খানের ক্ষমা চাওয়ার যে খবর ছড়িয়েছে তা বিকৃত বলে দাবি করেন তিনি। বলেন, ৯ মের দাঙ্গার জন্য শর্তহীন ক্ষমার জন্য আমি রাজি হইনি। একটি ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়েছে। কেবল পিটিআই নেতাকর্মীরা দাঙ্গায় জড়িত থাকার প্রমাণ পেলে ক্ষমা চাইব।

প্রসঙ্গত, ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি সম্পদ ও সামরিক স্থাপনায় হামলা চালান। পুলিশকে পিটিয়ে আহত করেন। এ ছাড়া বিরোধী রাজনৈতিক নেতাদের বাড়িঘরেও হামলা হয়। এ জন্যও ইমরান খানকে দায়ী করে সামরিক বাহিনী। তবে ইমরান খান অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর ওপর হামলা চালানোর নির্দেশ দেওয়ার মতো বোকা তিনি নন।

এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে আবারও সক্রিয় হয়ে উঠেছেন তার দলের নেতাকর্মীরা। এরই মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছেন ইমরান খানের সমর্থকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। শুরু হতে পারে সহিংস পরিস্থিতি।

এমনিতেই পাকিস্তানের রাজনীতি নাটকীয়তায় মোড়ানো। দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীই শান্তিতে মেয়াদ পূর্ণ করে যেতে পারেননি। তার আগেই কোনো না কোনো কারণে দেশটি ‍উত্তাল হয়েছে। ইমরান খানকেও মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয়।

ইমরান খানের সমর্থকরা বলছেন, গত নির্বাচনে তাদের জোর করে হারানো হয়েছে। তাদের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। এখনো বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X