মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বিক্রি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা, নিলাম ১ অক্টোবর

রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত
রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বিমান। ছবি : সংগৃহীত

রাষ্ট্রয়াত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অব্যাহত লোকসানের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি প্রাইভেটাইজেশন কমিটির এআরওয়াই জানিয়েছে, বেসরকারি খাতে পরিচালনার জন্য নিলামের মাধ্যমে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বিক্রি করা হবে। আগামী ১ অক্টোবর এ নিলাম অনুষ্ঠিত হবে।

কমিটির চেয়ারম্যান ফারুক সাত্তার জানান, বিক্রির এ নিলাম প্রক্রিয়ার লাইভ দেখানো হতে পারে। ৬টি কোম্পানি এ নিলামে অংশ নেবে।

এর আগে পাকিস্তান সরকার জানায়, তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সংস্কারের অংশ হিসাবে লোকসানে থাকা এয়ারলাইনের ৫১ থেকে ১০০ শতাংশ শেয়ার বিক্রি করে দেবে তারা।

এরও আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, সরকারের ব্যয় কমাতে ও রাষ্ট্রীয় সেবা ব্যবস্থা আরও সহজ করতে ৫ মন্ত্রণালয়ের ২৮ দপ্তর বিলুপ্ত করতে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিলুপ্ত করা পাঁচ মন্ত্রণালয় হলো- কাশ্মীর ও গিলগিত-বালতিস্তানবিষয়ক মন্ত্রণালয়, রাষ্ট্র ও ফ্রন্টিয়ার রিজিয়নবিষয়ক মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি ও টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়, শিল্প ও উৎপাদনবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্যসেবাবিষয়ক মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে পাঁচ মন্ত্রণালয়ের অধীনে ২৮ দপ্তর বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দুটি মন্ত্রণালয় একীভূতের সিদ্ধান্ত এবং ৫ মন্ত্রণালয়ের ১২ প্রতিষ্ঠানকে একীভূতের প্রস্তাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাক প্রধানমন্ত্রী বৈঠকে পাস হওয়া এসব প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের ব্যয় কমানো এমন সেবা ব্যবস্থা আরও সহজ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১০

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১১

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১২

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৩

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৪

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৫

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৭

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৮

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৯

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

২০
X