কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান এবং নবগঠিত প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ভারতকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে কোনো সংঘাত হলে পাকিস্তানের প্রতিক্রিয়া নিয়ে ভারতের ‘কোনো ভুল ধারণা রাখা উচিত নয়’।

সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল সদর দপ্তরে (জিএইচকিউ) অনুষ্ঠিত গার্ড অব অনার অনুষ্ঠানে তিনি বলেন, “আগামীবার পাকিস্তানের জবাব আরও দ্রুত ও তীব্র হবে।” পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস হিসেবে তার নিয়োগ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির নবগঠিত ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টারের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সামরিক পরিবেশ দ্রুত বদলে যাচ্ছে, হুমকিও বহুমাত্রিক হয়ে উঠছে। তাই তিন বাহিনীর সমন্বয়ে বহুমাত্রিক সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করা জরুরি।

তিনি বলেন, প্রতিটি বাহিনী তাদের নিজস্ব কার্যক্রম ও স্বতন্ত্রতা বজায় রাখবে। তবে ডিফেন্স ফোর্সেস হেডকোয়ার্টার তিন বাহিনীর অপারেশন সমন্বয় ও সুশৃঙ্খলভাবে পরিচালনায় নেতৃত্ব দেবে। ‘একীভূত উচ্চ নেতৃত্বের অধীনে তিন বাহিনী তাদের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন ও সাংগঠনিক কাঠামো বজায় রেখেই কাজ করবে’— মন্তব্য করেন তিনি।

ফিল্ড মার্শাল মুনিরের এই বার্তা ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X