বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের মুক্তি চেয়ে ৬০ কংগ্রেসম্যানের চিঠি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি চেয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন ৬০ কংগ্রেসম্যান। চিঠিতে তারা ইমরান খানের মুক্তির জন্য পদক্ষেপ নিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের ৬০ জনেরও বেশি আইনপ্রণেতা প্রেসিডেন্ট জো বাইডেনকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে পাকিস্তানকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) বাইডেনকে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আইন প্রণেতারা দক্ষিণ এশিয়ার এ দেশটিতে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া তারা চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত নির্বাচনে ঐতিহাসিক মাত্রার অনিয়ম হয়েছে বলে উল্লেখ করেছেন।

চিঠিতে তারা বলেন, নির্বাচনে ব্যাপক নির্বাচনী জালিয়াতি, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সমর্থক ভোটারদের ভোটাধিকার বঞ্ছিত করা, বিপুল সংখ্যক রাজনৈতিক ব্যক্তিকে গ্রেপ্তার ও আটক করাসহ ঐতিহাসিক মাত্রার অনিয়ম দেখা গেছে।

চিঠিতে কারাগারে ইমরান খানের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের কাছ থেকে আশ্বাস চাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কারাগারে গিয়ে পাকিস্তানে অবস্থানরত মার্কিন দূতাবাস কর্মকর্তাদের দেখা করার কথাও বলা হয়েছে।

২০২২ সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় মধ্যে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে এক দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিন বছরের জেল খাটছেন ইমরান খান। এ ছাড়া এমন এক সময়ে দেশের প্রধান বিরোধী নেতা ইমরান খানকে এই সাজা দেওয়া হলো যখন পাকিস্তানজুড়ে নির্বাচনী হাওয়া বইছে। অবশ্য এই নির্বাচনে ইমরান ও তার দল পিটিআইকে অংশ নিতে দেওয়া হয়নি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X