কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও বিক্ষোভকারীরা, নিহত ৬

পাকিস্তানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য। ছবি : সংগৃহীত
পাকিস্তানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য। ছবি : সংগৃহীত

ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ইসলামাবাদ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। এর আগে সোমবারও সংঘর্ষ হয়েছে।

প্রথম দিকে বিক্ষোভকারীরা পিছু হটলেও পরে সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চড়াও হয়। এতে মঙ্গলবার দুপুর পর্যন্ত ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা আলজাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে চারজন আধা সামরিক রেঞ্জার ও দুই পুলিশ সদস্য রয়েছেন।

তবে এপি নিউজ এজেন্সি আরও জানিয়েছে, নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক রয়েছে। একটি গাড়ি সড়কে বিক্ষোভকারীদের ধাক্কা দিলে তিনি নিহত হন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের আধাসামরিক বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদমুখী জনতার স্রোত থামাতে নামানো হয়েছে সেনাসদস্যদের। শুধু তাই নয়, ইমরান সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সংবিধানের ২৪৫ নম্বর ধারা অনুযায়ী রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X