কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৩:১০ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হলো সেনাবাহিনীকে

পাকিস্তানের সেনাবাহিনী ও পিটিআই কর্মীদের ওপর হামলা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাবাহিনী ও পিটিআই কর্মীদের ওপর হামলা। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের পরিস্থিতি দিন দিন ঘোলাটে হতে শুরু করেছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভের ডাক দিয়েছে। দলটির এ বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদমুখী জনতার স্রোত থামাতে নামানো হয়েছে সেনাসদস্যদের। শুধু তাই নয়, ইমরান সমর্থকদের দেখামাত্র গুলির নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির সংবিধানের ২৪৫ নম্বর ধারা অনুযায়ী রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিক্ষোভকারী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে নিরাপত্তা বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছে প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনে বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি চালানোর মতো চরম পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে।

কয়েকদিন ধরেই ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা পাকিস্তান। পিটিআই নেতাকর্মীদের সমাবেশকে কেন্দ্র করে আগামী দুই মাসের জন্য রাজধানী ইসলমাবাদ শহরে ১৪৪ ধারা জারি করা হয়। এতে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পিটিআই কর্মীদের সমাবেশ ঠেকাতে রাস্তাজুড়ে ফেলে রাখা হয়েছে কন্টেইনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

আখাউড়ায় সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১০

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১১

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১২

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৩

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৪

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৬

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৭

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৮

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৯

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

২০
X