কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মোনাজাতরত ব্যক্তিকে কার্গো থেকে ফেলে দিল পাকিস্তানি বাহিনী

মোনাজাতরত সেই ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ছবি : সংগৃহীত
মোনাজাতরত সেই ব্যক্তির দিকে এগিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর এক সদস্য। ছবি : সংগৃহীত

সাত মিটার লম্বা কার্গোর ওপর মোনাজাতরত ছিলেন এক ব্যক্তি। সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআইয়ের প্রধান ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে এ দিন ইসালামাবাদ আসেন তার দলের লাখ লাখ কর্মী-সমর্থক। তাদের ঠেকাতে কার্গো কনটেইনারের দেয়াল তৈরি করে নিরাপত্তা বাহিনী।

কিন্তু সেই কার্গোর ওপর উঠে যান এক বিক্ষোভকারী। সেখানে তাকে মোনাজাতরত অবস্থায় দেখা যায়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনার পর ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন কেমন আছে, তা জানা যায়নি।

এর আগে গেল সপ্তাহে হঠাৎ উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকার পতনের দাবিতে পুরো সপ্তাহই উত্তাল থাকে রাজপথ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেই আন্দোলন মাঝপথে হঠাৎ বুধবার স্থগিত করে পিটিআই। এ নিয়ে পিটিআই নেতাকর্মীদের মধ্যে বিভক্তি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

‘আমরা সবাই মেসিকে মিস করব’

রাগীব হাসানের গুচ্ছ কবিতা

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ওবামা ইরানকে ঘুষ দিয়েছিলেন, দাবি ট্রাম্পের

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, প্রকাশ করল শিক্ষা বোর্ড

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

১০

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

১১

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

১২

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

১৩

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১৪

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

১৫

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১৭

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১৯

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

২০
X