বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৮:০০ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতকে মোকাবিলায় সর্বদলীয় বৈঠকের আহ্বান পিটিআইয়ের

পাকিস্তানের পতাকা এবং দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পতাকা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পতাকা এবং দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পতাকা। ছবি : সংগৃহীত

জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই হামলার পর, টানা চার রাত ধরে দুই দেশের সীমান্তে নিয়মিত গুলিবিনিময়ের ঘটনা ঘটছে।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একতরফাভাবে দোষারোপ করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। এর মধ্যে অন্যতম হলো দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত। পাশাপাশি, পাকিস্তানের দিকে সরাসরি হুমকি প্রদান করেছে ভারত।

ভারতের সাম্প্রতিক হুমকির প্রেক্ষিতে পাকিস্তানের প্রধান বিরোধী দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), ফেডারেল সরকারকে একটি সর্বদলীয় সম্মেলন (এপিসি) আহ্বান করার জন্য চাপ সৃষ্টি করেছে। তারা জাতীয় ইস্যুতে সব রাজনৈতিক শক্তির একতাবদ্ধতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) সিনেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পিটিআই-র সিনেটর ব্যারিস্টার সৈয়দ আলী জাফর এ কথা বলেন। খবর জিও টিভি।

ইমরান খানের দল পিটিআইয়ের এই সিনেটর বলেন, মোদি সরকারের নাটকের চিত্রনাট্য জনগণ খুব ভালো করেই জানে। তিনি ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক স্বীকৃত চুক্তি, এবং একতরফা পদক্ষেপ গ্রহণ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

পিটিআই নেতা আরও বলেন, মোদি নেতৃত্বাধীন ভারতীয় সরকার ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। তিনি ভারতের উসকানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ ঘোষণা করেছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসার হুমকি অন্যতম। পাকিস্তানে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে সম্মিলিত প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনীয়তা অনুভব করছে।

এই অবস্থায় পিটিআই সরকারের কাছে সর্বদলীয় সম্মেলন আহ্বান করেছে, যাতে সমস্ত রাজনৈতিক দল মিলিত হয়ে জাতীয় স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X