কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে এই আনোয়ারুল

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল। ছবি : সিনেট ওয়েবসাইট
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল। ছবি : সিনেট ওয়েবসাইট

সংসদ ভেঙে দেওয়ার পর এবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। নানা আলোচনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন আনোয়ারুল হক কাকার। তিনি দেশটির অষ্টম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন ও জিও নিউজ।

আনোয়ারুল হক কাকার ২০১৮ সালে বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) সিনেটর নির্বাচিত হন। তিনি ওই বছরের ১২ মার্চ সিনেটর হিসেবে শপথগ্রহণ করেন।

তিনি সিনেটর নির্বাচিত হওয়ার আগে প্রাদেশিক সরকারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাকার সিনেটর থাকাকালে একাধিক দপ্তরের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি অর্থ ও রাজস্ব, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজ্ঞান ‍ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পাকিস্তান মানবসম্পদ উন্নয়ন ও বিদেশবিষয়ক কমিটির চেয়ারপারসন ছিলেন।

পাকিস্তানের সিনিয়র সাংবাদিক হামিদ মির বলেন, কাকার রাজনৈতিক ব্যক্তি হলেও বুদ্ধিজীবী হিসেবে তিনি অনন্য। বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) আইনপ্রণেতা মূলত কাকার উপজাতির সদস্য। যার ফলে তিনি পশতুন ও বেলুচিস্তান উভয়ের প্রতিনিধিত্ব করছেন। তার সাথে পাকিস্তানের মূল রাজনৈতিক দল পিএমএল-এন ও পিপিপির সাথে সুসম্পর্ক রয়েছে।

কাকার শিক্ষা জীবনে বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X