কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান, নিহত ৭

পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্য। ছবি : সংগৃহীত
পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্য। ছবি : সংগৃহীত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে পৃথক গোলাগুলির ঘটনায় সাতজন নিহত হয়েছে। খবর জিওটিভির।

রোববার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়ায় দুটি পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানের (আইবিও) সময় কমপক্ষে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে। ৮-৯ ফেব্রুয়ারি রাতে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ডেরা ইসমাইল খান জেলার মাদ্দি এলাকায় অভিযান পরিচালনা করে।

আইএসপিআর আরও জানিয়েছে, খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালায়। এ সময় তারা গুলি ছুড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে তিন সন্ত্রাসী নিহত এবং আরও দুজন আহত হয়।

এদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানেও গুলি বিনিময়ের পর নিরাপত্তা বাহিনী চারজন সন্ত্রাসীর লাশ পায়। এ ঘটনায় তিনজন সন্ত্রাসী আহত হয়েছে।

সেনাবাহিনীর মিডিয়া শাখা আরও জানিয়েছে, বাকি সন্ত্রাসীদের নির্মূল করার জন্য বিশেষ অভিযান শুরু করা হয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং আমাদের সাহসী সৈন্যদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে সহিংস হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে তালেবান সমর্থিত গোষ্ঠীরা বেশ সক্রিয়। তারা প্রায় নিরাপত্তা বাহিনী ও বিরোধীদের ওপর হামলা করে আসছে। ফলে সেসব অঞ্চলে সামরিক অভিযান জোরদার করেছে পাকিস্তান সেনাবাহিনী। এমনকি আফগানিস্তানেও পাকিস্তান তালেবান ঘাঁটিতে বিমান হামলা করে ইসলামাবাদ। গত দুদিনের অভিযান সেই টেকসই সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার অংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১১

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১২

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৩

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৫

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৬

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৭

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৮

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৯

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০
X