বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে নৌ মহড়ায় বাংলাদেশ ও চীন

পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে ‘আমান মহড়া’। ছবি : সংগৃহীত
পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করবে ‘আমান মহড়া’। ছবি : সংগৃহীত

উত্তর আরব সাগরে পাকিস্তানের আয়োজনে শুরু হয়েছে নবম বহুজাতিক নৌ মহড়া ‘আমান-২৫’। এতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর সঙ্গে অংশ নিয়েছে বাংলাদেশও। মহড়ায় আরও অংশ নিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের নৌবাহিনী।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, নৌ মহড়ায় অংশ নেওয়া বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।

নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সময় অ্যাডমিরাল নাভিদ আশরাফ বলেন, শান্তির প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে ‘আমান মহড়া’। একই সঙ্গে এটি আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে এবং অংশগ্রহণকারী নৌবাহিনীগুলোর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বাড়াবে।

এই সময় পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন দেশের নৌবাহিনীর কমান্ডিং অফিসাররাও উপস্থিত ছিলেন।

তাদের সঙ্গে মতবিনিময়ের সময় নাভিদ আশরাফ বলেন, পাকিস্তান সমুদ্র নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতামূলক প্রচেষ্টায় বিশ্বাস করে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তান নৌবাহিনী আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা টহল (আরএমএসপি) এবং বহুজাতিক মহড়া ‘আমান’-এর মতো উদ্যোগের মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখছে।

মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে নৌ-সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই যৌথ মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব ও কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ধরনের বহুজাতিক নৌ মহড়া আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের নৌবাহিনী প্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

১০

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

১১

মেসির পেনাল্টি মিস 

১২

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

১৩

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

১৪

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১৫

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১৭

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৮

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৯

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

২০
X