কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ রাস্তায় ঘুমিয়ে গেলেন ভ্যানচালক, অতঃপর...

সড়ক দুর্ঘটনা নির্দেশক ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনা নির্দেশক ছবি : সংগৃহীত

পাকিস্তানে একটি ভ্যান খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কাসুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীরা বলছেন, মাঝ রাস্তায় চালক ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

জিওনিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

রায়উইন্ড রোডের খারা মোরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ভ্যানের যাত্রীরা রায়উইন্ডে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার পর গাড়িটি রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে যায়। খবর পেয়ে জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ও আহতদের বুলেহ শাহ জেলা হাসপাতালে স্থানান্তর করে। স্থানীয় মানুষরাও উদ্ধারকাজে সহায়তা করেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।

স্থানীয় পুলিশ জিও নিউজকে বলেছে, এ ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছেন তারা। অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়া শেষে মামলা দায়ের করা হবে।

এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে সাত পর্যটককে গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। বাসটি পর্যটকবাহী পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাচ্ছিল। কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর তারা পাঞ্জাব প্রদেশের যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আর কেউ আহত হয়নি, তবে হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X