বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাস থেকে ৭ পর্যটককে নামিয়ে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা একটি পর্যটকবাহী বাসে হামলা চালিয়ে সাতজন পর্যটককে গুলি করে হত্যা করেছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে। বাসটি পর্যটকবাহী পাঞ্জাব প্রদেশ থেকে বেলুচিস্তান যাচ্ছিল। খবর এএফপির।

কর্তৃপক্ষ জানায়, বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করে। এরপর তারা পাঞ্জাব প্রদেশের যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এই ঘটনায় আর কেউ আহত হয়নি, তবে হত্যাকাণ্ডের দায় এখনো কেউ স্বীকার করেনি।

বেলুচিস্তান একটি উত্তেজনাপূর্ণ এলাকা, যেখানে সাম্প্রদায়িক ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতা চলছে। আফগানিস্তান এবং ইরানের সীমান্তের কাছাকাছি এই অঞ্চলে গত কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বেড়েছে।

বিশ্লেষকরা জানান, পাকিস্তানে হামলার সংখ্যা গত বছর বেড়ে গিয়ে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ২০২৫ সালের প্রথম মাসে ৬৭ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গত বছর পাকিস্তানে প্রায় ১ হাজার ৬০০ জন মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ৬৮৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X