কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে দুর্বৃত্তদের সঙ্গে গোলাগুলিতে ৬ সেনা নিহত

পুরোনো ছবি
পুরোনো ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় গোলাগুলিতে চার দুর্বৃত্ত এবং ছয় সেনা সদস্য নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) জেলার আসমান মানজা এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর দ্য ডনের।

আইএসপিআর বলছে, দুর্বৃত্তদের বিরুদ্ধে বেশ ভালোভাবে লড়াই করেছে সেনারা। এতে চার দুর্বৃত্ত নিহত এবং আরও দুজন আহত হয়েছে। এ সময় ছয় সেনা সদস্যও প্রাণ হারান। ওই এলাকায় অবস্থান করা অন্য দুর্বৃত্তদের নির্মূলে অভিযান চলছে বলেও জানিয়েছে আইএসপিআর।

গত বছর পাকিস্তানি তালেবান টিটিপির সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসে দেশটির সরকার। এরপর থেকে দেশটিতে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে একের পর এক এ ধরনের হামলার ঘটনা ঘটে চলেছে। টিটিপির পাশাপাশি এসব হামলার দায় মাঝে মাঝে আইএসও স্বীকার করে।

মাত্র দুদিন আগে ২০ আগস্ট খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল উপত্যকায় বোমা হামলায় অন্তত ১১ শ্রমিক নিহত হয়।

প্রদেশের নিরাপত্তা ও পুলিশ কর্মকর্তারা বলছেন, এসব শ্রমিক আফগান সীমান্তের কাছে ওয়াজিরিস্তান জেলার নির্মাণাধীন একটি সেনা ফাঁড়িতে কাজ করেন। গত রোববার তাদের ট্রাকে করে সেখানে নেওয়ার সময় আগে থেকে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ হলে তাদের মৃত্যু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১০

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১১

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১২

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৩

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৪

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৫

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৬

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৭

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৮

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৯

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

২০
X