কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
বন্দুকযুদ্ধে নিহত ৬

চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি বাহিনী

ছয় সন্ত্রাসী নিহতের পর এলাকাজুড়ে চিরুনি অভিযান চলছে। ছবি: দ্য ডন
ছয় সন্ত্রাসী নিহতের পর এলাকাজুড়ে চিরুনি অভিযান চলছে। ছবি: দ্য ডন

খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় ইন্টেলিজেন্স-ভিত্তিক অভিযানে ছয় সন্ত্রাসী নিহত ও চারজন আহত হওয়ার পর পুরো এলাকায় স্যানিটাইজেশন বা চিরুনি অভিযান চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। খবর দ্য ডনের।

শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিজেদের নির্ভুল অভিযানের মাধ্যমে বান্নুতে ছয় খারিজকে নরকে পাঠানো হয়েছে। আহতদের সন্ধান এবং সম্ভাব্য অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে এলাকাজুড়ে স্যানিটাইজেশন অব্যাহত রয়েছে।

আইএসপিআর আরও স্পষ্ট করে জানায়, পাকিস্তানের মাটি সন্ত্রাসীদের জন্য কখনো নিরাপদ হবে না। আমাদের বাহিনী শেষ সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে।

দেশজুড়ে সন্ত্রাসবিরোধী লড়াই অব্যাহত রয়েছে। গত এক বছরে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে হামলা বেড়ে গেছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্যে জানা গেছে, মার্চ ২০২৫-এ সন্ত্রাসী হামলার সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ।

এছাড়া, গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫ অনুযায়ী, পাকিস্তান বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাস-আক্রান্ত দেশ, যেখানে গত এক বছরে সন্ত্রাসী হামলায় মৃতের সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে।

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী বলছে, দেশের মাটিতে কোনো আতঙ্ক সৃষ্টিকারীকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১১

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১২

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৩

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৪

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৬

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৭

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৮

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৯

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

২০
X